রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

নদীতে ফুল ভাসিয়ে আজ শুরু হচ্ছে পাহাড়ে ৩ দিনের বৈসাবী উৎসব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১১৫ Time View

আলমগীর মানিক, রাঙামাটি : চৈত্র সংক্রান্তিতে পাহাড়ের অধিবাসীরা মেতেছে বৈসাবী উৎসবে। পার্বত্য জনপদের পাড়া পাড়ায় পড়েছে সাজ সাজ রব। বৈসাবীকে ঘিরে এপ্রিলের শুরু থেকেই পাহাড়ে চলছে বর্নিল আয়োজন। পাহাড়ের বৈসাবী ও বাংলা বষবরণের আয়োজন নিয়ে রাঙ্গামাটি প্রতিনিধি আলমগীর মানিকের পাঠানো তথ্য ও ভিডিও ফুটেজ নিয়ে  রির্পোট।  
প্যাকেজ——পাহাড়ের ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব বৈসাবীকে কেন্দ্র করে তিনদিন  উৎসব করার কথা থাকলেও এ্ উৎসব  চলে পক্ষকাল ব্যাপী। পাহাড়িদের  সংস্কৃতি মেলা, ঐতিহ্যবাহী খেলাধূলা, নদীতে ফুল ভাসানো, বুদ্ধমূর্তি গোসল, বয়স্ক মুরব্বীদের স্নান আর পানি খেলার মধ্যে দিয়ে চলবে এ উৎসব।
ভক্সপপ—-

চৈত্র সংক্রান্তির আগের দিনকে বলা হয় ফুল বিজু। উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা বন থেকে ফুল আর নিমপাতা সংগ্রহ করে সেই ফুল দিয়ে ঘর সাজায়।সিংক- রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার  ।আর চৈত্র সংক্রান্তির দিনকে বলা হয় মুল বিজু। ঘরে ঘরে রান্না হয় ঐতিহ্যবাহী খাবার পাচন। তা দিয়ে দিন ভর চলে অতিথি আপ্যায়ন।সিংক- রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী একদিকে বাংলা বর্ষবরণ অন্যদিকে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র  ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রধান ধর্মীয় উৎসব বৈসাবী এ দুটো মিলে পাহাড়ে বাঙ্গালী ও পাহাড়ীদের মিলন মেলায় পরিনত হয়। উৎসবের আমেজ নিয়ে সারা বছর পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখার আহবান সুধীজনদের।

বাংলা বর্ষবরণ ও বৈসাবীর পক্ষকালব্যাপী পাহাড়ের এ দীর্ঘ আনন্দ আয়োজন সফল করতে রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে  নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।উৎসবের শেষ দিনে ১৬ এপ্রিল  মারমা সম্প্রদায় উদযাপন করে ঐতিহ্যবাহী পানি খেলা উৎসব। সপ্তাহ জুরে চলে মামো পল্লী গুলোতে । এর মধ্যে দিয়ে শেষ হবে পাহাড়ের এই বৈসাবী উৎসব।  
 

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৪,/দুুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit