রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

৬ জেলায় বইছে তাপপ্রবাহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪
  • ১২২ Time View

ডেস্ক নিউজ : পাবর্ত্য চট্টগ্রামসহ দেশের ছয় জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি রাতে আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে আগামী ২৪ ঘণ্টা পরে আবহাওয়ার এ পরিস্থিতি পরিবর্তন হলে আকাশ মেঘলা হতে পারে।

এদিন রাজশাহী ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানে হয়। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানিয়েছেন, শুক্রবার (১২ এপ্রিল) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শনিবার (১৩ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ওইদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়ট বর্ধিত ৫ (পাঁচ) দিনের আবহাওয়ার অবস্থা জানিয়েছে, তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

 

 

কিউএনবি/আয়শা/১১ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit