শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

দৌলতপুর থানার ওসির অপসারনের দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৩৪০ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের অপসারনের দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৯টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিবাদ অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা জান মহম্মদ, বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান ও ওয়াকার্স পাটির নেতা কমরেড ফজলুল হক বুলবুল। তবে মানববন্ধন কর্মসূচী স্থগিত করা হয়েছে।

প্রতিবাদ সমাবেশের সভাপতি ও দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী তার বক্তব্যে উল্লেখ করেন, দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের সাথে অসাদাচারন, দূর্ব্যবহার ও তুচ্ছ তাচ্ছিল্ল করার ঘটনাটি কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী প্রশাসনের উচ্চ মহলকে অবগত করেছেন। ওসি রফিকুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তা। তাই দৌলতপুরের অভিভাবক এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী নির্দেশে মানববন্ধন কর্মসূচী স্থগিত করা হলো। তবে ওসি রফিকুল ইসলামের অপসারন সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী দেয়া হবে বলে বক্তব্যে উল্লেখ করেন। সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে দৌলতপুরের সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার সন্তান, নাতী নাতনী এবং দৌলতপুর উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের সদস্যবৃন্দ অংশ নেয়।

উল্লেখ্য, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মসলেম উদ্দিনকে সন্ত্রাসীরা দিনে দুপুরে মারপিট করে। তার বিচার চেয়ে দৌলতপুর উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার সেকেন্দার আলীসহ ৭-৮জন বীর মুক্তিযোদ্ধা ওসি রফিকুলের দপ্তরে যান। দৌলতপুর থানায় তার অফিস রুমে প্রবেশ করে তারা দেখতে পান ওসি রফিকুল ইসলাম চেয়ারের উপর পা রেখে সিগারেট টানছেন। বসতে না বলা সত্বেও বীর মুক্তিযোদ্ধাগণ চেয়ারে বসেন। অনেক্ষণ বসে থাকার পর এক পর্যায়ে তার কাছে বিষয়টি খুলে বলার চেষ্টা করলে তিনি (ওসি) হাতে সিগারেট টানতে টানতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে দূর্ব্যবহার, অসাদাচারণ ও তুচ্ছ তাচ্ছিল করে তার অফিস থেকে চলে যেতে বলেন এবং কোর্টে বিচার চাইতে উপদেশ দেন। এতে চরমভাবে অপমানিত বোধ করেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণ। তাই এ ঘটনার সুষ্ঠ তদন্তসহ ওসি রফিকুল ইসলামের অবিলম্বে অপসারনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়।

কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৪/বিকাল ৩:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit