বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১নং মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার ও মনিয়ন্দ ইউনিয়ন মহিলালীগের সিনিয়র সহ-সভাপতি,মনিয়ন্দ উত্তর পাড়ার সমাজসেবক মরহুম জামাল উদ্দিনের সুযোগ্য কন্যা মোছা: বীনা আক্তারের পক্ষ থেকে শনিবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুরুষ ও মহিলা সহ প্রায় পাঁচ শতাধিক লোকের জন্য ইফতারের আয়োজন করা হয়। শুরুতেই মহল্লার সকল মসজিদের ইমাম ও খতিব গনের সমন্বয়ে মিলাদ মাহফিলে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
জানাগেছে আসন্ন আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোছা: বীনা আক্তার দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশায় উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: মফিজুর রহমান শিশু, সাধারণ সম্পাদক হাজী মো: খালেকুজ্জামান আলমগীর ভূইয়া,সাংগঠনিক সম্পাদক মো: জালাল হোসেন,মনিয়ন্দ ইউপি ১ নং ওয়ার্ডের মেম্বার মো: তাজু মিয়া,ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ- সভাপতি খোরশেদ আলম কিরন,যুগ্ম সাধার সম্পাদক খসরু সরকার,সহ-সভাপতি ডা: শাহআলম,উপজেলা যুবলীগের সদস্য মো: শাহীন মোল্লা ও মো: জাফর ইকবাল, ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি মো: মাহবুব আলম বীন নুরী,সাবেক ছাত্রলীগ সভাপতি ও চাকুরী জীবি মো: রানা আহমেদ, মো: দুবরাজ মিয়া,নুরুল ইসলাম (ভুট্টু)সহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সকল নেতৃবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে জানিয়েছেন আমরা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মোছা: বীনা আক্তার কে মনিয়ন্দ ইউনিয়ন থেকে দলমত নির্বিশেষে সমর্থন জানিয়েছি।
কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৪,/সন্ধা ৭:৪০