সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

দৌলতপুরে ওসির অপসারনের দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৩৭ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে অসাদাচারন, দূর্ব্যবহার ও তুচ্ছতাচ্ছিল্ল করার প্রতিবাদে দৌলতপুরের সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা গণ মানিববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন। সোমবার সকাল ৯টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে মানবন্ধবন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়ে মাইকিং করা হয়েছে। শনিবার দিনভর উপজেলার ১৪ টি ইউনিয়ন ব্যাপী মাইকিং করে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের সাথে অসাদাচারন, দূর্ব্যবহার ও তুচ্ছতাচ্ছিল্ল করার ঘঁনাটি অবগত করাহয়।

একই সাথে বীর মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের জনতাকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। ব্যাটারী চালিত অটোয় ওসির বিরুদ্ধে মাইকিংয়ে যা বলতে শোনা গেছে, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা জনতা গড়ে তোলো একতা, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধাদের সাথে দূর্ব্যবহার ও অবহেলার প্রতিবাদে আগামী ৮ এপ্রিল রোজ সোমবার সকাল ৯ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। উক্ত প্রতিবাদ সভায় সকল বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধার সন্তান, নাতী নাতনী এবং দৌলতপুর উপজেলার অবসরপ্রাপ্ত সৈনিক সংগঠনের সদস্যবৃন্দ সহ সকলে মানববন্ধনে দলে দলে যোগদান করেব জ্রকন্ঠে আওয়াজ তুলুন ওসি রফিকুলের অপসারনচাই’। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করবেন দৌলতপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সেকেন্দার আলী।

এবিষয়ে দৌলতপুর উপজেলা ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী জানান,সম্প্রতি আমাদের একজন মুক্তিযোদ্ধা ভাই মসলেম উদ্দিনকে কিছ ুসন্ত্রাসীরা দিনে দুপুরে মার পিট করে। তার বিচার চেয়ে আমরা ৭-৮জন বীর মুক্তিযোদ্ধা ওসি রফিকুলের কাছে যায়। থানায় তার রুমে প্রবেশ করলে দেখি তিনি চেয়ারের উপর পা রেখে সিগারেট টানছেন। আমাদের বসতেও বলেননি তিনি। তার পরেও আমরা চেয়ারে বসে থাকি।

অনেকক্ষণ বসে থাকার পর এক পর্যায়ে তার কাছে বিষয়টি খুলে বলার চেষ্টা করলে তিনি হাতে সিগারেট টানতে টানতে আমাদের সাথে দূর্ব্যবহার ও অসাদাচারণ করে তার অফিস থেকে চলে যেতে বলেন এবং কোর্টে বিচার চাইতে উপদেশ দেন। মাইকিংয়ের বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, আমি কোন অন্যায় কাজ করিনি। আমি সব সময় অন্যায়ের বিপক্ষে এবং ন্যায়েরপক্ষে। তারপরেও যদি আমার বিপক্ষে কেউ মানব বন্ধন করে তাতে আমার কোন আপত্তি নেই।

 

 

কিউএনবি/আয়শা/০৭ এপ্রিল ২০২৪,/সন্ধা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit