বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আজকের নামাজের সময়সূচি, ২২ ‍জুলাই, ২০২৬ হুথিদের হুমকিতে পথ ঘোরালো চীন ও ভারতগামী সৌদির দুই তেলবাহী ট্যাংকার শুল্কের অস্ত্রে কানাডাকে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন চাল ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ ৩ আগস্ট জামায়াতের এমপির ভিডিও ভাইরাল, ষড়যন্ত্রের দাবি করে ফেসবুকে পোস্ট মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবার্সির তিস্তা ও ধরলার পানি বৃদ্ধি, লালমনিরহাটে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, ব্যারাজের সব গেট উন্মুক্ত ডোমারে মাদার ডেন্টাল কেয়ার এর শুভ উদ্বোধন

‘আমি এইসবে ভয় পাইনা’ কেন বললেন পূজা চেরি

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৯০ Time View

বিনোদন ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত সিনেমা ‘লিপিস্টিক’। ইতোমধ্যে সিনেমাটির আইটেম গান ‘বেসামাল’ প্রকাশিত হয়েছে। 

এদিকে গত ২৪ মার্চ মা হারিয়েছেন পূজা চেরি। মা হারানোর শোক বুকে নিয়েই অল্পদিনে ঈদের সিনেমার প্রচারণায় ফিরেছেন তিনি।

অন্যদিকে এই ঈদে ১৩টি সিনেমা মুক্তি পাচ্ছে। এত তারকা, সিনেমার মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে। এই প্রতিযোগিতায় কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে তার সিনেমা এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী পূজা চেরি।   

সিনেমা নিয়ে ভয় কাজ করে কিনা এক প্রশ্নের জবাবে পূজা চেরি বলেন, আমি এসবে ভয় পাই না। আমার অভিনীত সিনেমা চলবে সিনেমার কারণেই। ভালো গল্প, নির্মাণ, অভিনয়, গান মিলিয়েই একটি সিনেমা হয়। আশা করছি ‘লিপিস্টিক’ সিনেমায় সবকিছু পাবেন দর্শক। তাই এসব নিয়ে ভাবছি না। আর কাজটি করে ভালো লেগেছে। দর্শকরা আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন।

মাকে স্মরণ করে পূজা চেরি বলেন, আমার মা আমার সবকিছু জুড়ে ছিলেন, আছেন। অনেকখানি ভালোবাসি আমার মাকে। এভাবে এত জলদি তাকে হারাবো বুঝিনি। এতটা ভালোবাসি তাকে বলতে পারিনি। মায়ের কথা, মায়ের উপদেশ এখন আমার চলার শক্তি। মা আমাকে নিয়ে যেসব স্বপ্ন দেখতেন তার সবটুকু পূরণ করতে চাই। প্রতিটা নি:শ্বাসে অনুভব করি যেন কাছেই কোথাও আছে আমার মা।
 

 

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৪/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit