বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে ইভি চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং প্ল্যান্ট গড়ার পরিকল্পনা সরকারের ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী এবার এআই দিয়ে ‘দ্য ওডিসি’ তৈরির ঘোষণা দিলেন ইলন মাস্ক রাতে হোটেলে একা দেখা করার প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রীকে ফাইনাল ম্যাচ শেষে ইয়ামালকে যা বলেছেন মেসি নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক 

তীব্র গরমে ফিলিপাইনে স্কুল কার্যক্রম বন্ধের নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অসহনীয় গরমে ফিলিপাইনের স্কুলগুলোতে নিয়মিত শিক্ষাকার্যক্রম বন্ধ ঘোষণা করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নোটিশ দেওয়ার পরই ৪ হাজার ৪৬৯টি স্কুল বন্ধ করে দেওয়া হয়। পরের দিন আরও ৫ হাজার ২৮৮টি স্কুলের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেওয়া হয়। দেশটিতে অবস্থিত ৪৭ হাজার বিদ্যালয়ে এ সংক্রান্ত নোটিশ পাঠানো হয়েছে। খবর এএফপি।

প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের বেশিরভাগ স্কুলেই শীতাতাপ নিয়ন্ত্রণের (এসি) কোন ব্যবস্থা নেই। ফলে তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীদের ক্লাস করতে ভোগান্তির স্বীকার হতে হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাকি স্কুলগুলোতেও এই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও কর্তৃপক্ষ আশা করছে। বন্ধ হওয়া এসব স্কুলের মধ্যে রাজধানী ম্যানিলার ৩০০ স্কুলও রয়েছে। তবে এ সময়ে ক্লাস চলবে অনলাইনে।

ম্যানিলার একটি স্কুলের শিক্ষক মায়েতি পাওলিনো বলেন, শিক্ষার্থীদের অবস্থা দেখে আমার খারাপ লাগে। ক্লাস করাতে গিয়ে দেখি প্রায় সবাই গরমের ক্লান্তিতে নিস্তেজ হয়ে পড়েছে। এমনকি আমার সবচেয়ে চটপটে শিক্ষার্থীও অনেক সময় প্রশ্নের উত্তর দেওয়ার অবস্থায় থাকে না।

 

 

কিউএনবি/আয়শা/০৬ এপ্রিল ২০২৪,/সন্ধ্যা ৭:১৫

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit