রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

শতকোটি টাকা ব্যয়ে রাঙামাটিতে নির্মিত হবে শেখ কামাল আইটি সেন্টার

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ১০১ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, পাহাড়ের তরুণ-তরুনীদের জন্য স্মার্ট কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একশো কোটি টাকা ব্যয়ে পার্বত্য জেলা রাঙামাটিতে নির্মিত করা হবে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রাঙামাটির তরুণ-তরুনীদের স্মার্ট কর্মসংস্থানের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করেছেন যা অল্পদিনের মধ্যেই রাঙামাটিশহর সংলগ্ন আসামবস্তি-কাপ্তাই সড়কের পাশে নির্মাণ কাজ শুরু হবে।

শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার এর মাধ্যমে প্রতিবছরই রাঙামাটিতে এক হাজার ছেলে-মেয়ে প্রশিক্ষিত হয়ে চাকুরি পাবে এবং পরোক্ষভাবে হাজার হাজার ছেলে মেয়ে আইটি বিষয়ে দক্ষ হয়ে উদ্যোক্তা তৈরি হওয়ার সুযোগ পাবে। শুক্রবার রাঙামাটি সফরে এসে রাঙামাটি জেলার প্রধান ডাকঘর পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এসময় রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ-বিপিএম-বার, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলামসহ প্রশাসনের উদ্বর্তন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন। এরআগে প্রতিমন্ত্রী রাঙামাটিতে প্রবেশের সময় বেতবুনিয়াস্থ ভূ-উপগ্রহ কেন্দ্র, বিটিসিএল এর টেলিফোন ভবন ও রাঙামাটির প্রধান ডাকঘর পরিদর্শন করেন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৪,/বিকাল ৩:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit