বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক, বাড়ছে জামানত সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাংলাদেশকে উন্নত রাষ্টে রুপান্তরিত করতে হবে—–এমপি পিনাক চৌধুরী

‘এক-দুই বছরের মধ্যে ভালো দল হবে বাংলাদেশ’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে জয় তো দূরের কথা, কোনো ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি বাংলাদেশ নারী দল। দুই দলের শক্তির পার্থক্যটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অজি নারীরা। তবে হতাশাজনক এই সিরিজের পরও আশা হারাচ্ছেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তার বিশ্বাস, আগামী এক-দুই বছরের মধ্যে বাংলাদেশ নারী দল একটি ভালো অবস্থান তৈরি করবে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের পর গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন জালাল ইউনুস। এসময় দলের পারফরম্যান্স নিয়ে নিজের পর্যবেক্ষণ এবং ঘাটতির জায়গাগুলো নিয়ে নিজের মতামত দিয়েছেন তিনি।অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের পারফরম্যান্সের বিষয়ে কথা বলতে গিয়ে দুই দলের শক্তির পার্থক্যের কথা স্মরণ করিয়ে দেন এই বোর্ড কর্তা, ‘প্রথমে ধরে নিতে হবে অস্ট্রেলিয়া হচ্ছে সেরা দল। মেয়েদের ক্রিকেটের মধ্যে শারীরিকভাবে বলেন, মেন্টালি বলেন অস্ট্রেলিয়া সেরা দল। ভারত, ইংল্যান্ডের থেকেও।’

কোনো ম্যাচ না জিতলেও অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ ভালো খেলেছে বলেই মনে করছেন জালাল, ‘তাদের সাথে আমাদের মেয়েরা খেলেছে, আমি মনে করি মোটামুটি তারা ভালো খেলেছে। হ্যাঁ, ব্যাটিংয়ে প্রথম দিকে কিছু সমস্যা আছে। আশা করি এটা ঠিক হয়ে যাবে। কারণ কিছু নতুন প্লেয়ার আছে। তাদের মানিয়ে নিতে সময় লাগবে। আশা করি, ১-২ বছরের মধ্যে এটা ভালো দল হবে। বোলিং মোটামুটি ভালো। সামনের দিকে আরও ভালো হবে।’

তিনি আরও বলেন, ‘যারা টিম ম্যানেজমেন্টে আছে নারী উইংয়ের, তারা অবশ্যই দেখবে কারণ আমরা শক্তিশালী দলের সাথে খেলেছি। হয়তো দুর্বল দলের সাথে খেললে আমাদের অনেক দুর্বলতা ধরা পড়ত না কিন্তু শক্তিশালী দলের সাথে খেললে আমরা বুঝতে পারি যে আমাদের কোথায়, কী সমস্যা আছে। এখানে কোচ বা অন্যরা এটা দেখবে অবশ্যই।’ 

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৪,/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit