শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে ঈদের অগ্রীম শুভেচ্ছা 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১১৫ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আশুলিয়া বাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকার। তিনি ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ। এই আনন্দঘন উপলক্ষে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মূহুর্ত অম্লান হোক। রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।

ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বিশ্বে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়।
হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ। “ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসি। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করেন।  ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে সকলকে জানাই “ঈদ মোবারক”।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit