মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম

হোয়াইট হাউজে বাইডেনের ইফতার আয়োজন বাতিল হলো যে কারণে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ইফতারের আয়োজন বাতিল করেছে হোয়াইট হাউস। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের যুদ্ধে বাইডেনের সমর্থনের প্রতিবাদে অনেক আমেরিকান মুসলিম তার আমন্ত্রণ প্রত্যাখ্যান করার পরই এই আয়োজন বাতিল করা হয়। গত মঙ্গলবার (২ এপ্রিল) ইফতার আয়োজন বাতিল হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) উপপরিচালক এডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, ‘ইফতার অনুষ্ঠান বাতিল করার কারণ হলো, আমন্ত্রিত অনেকেই এতে অংশ নেওয়াকে পছন্দ করেননি। তাদের মধ্যে এমন অতিথিরাও আছেন, যারা প্রাথমিকভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সম্মত হয়েছিলেন। আমেরিকান মুসলিমরা আগেই বলেছিল, এমন হোয়াইট হাউসের সঙ্গে খাবার খাওয়াটা হবে কোনোভাবেই সম্ভব নয় যারা গাজায় ফিলিস্তিনি জনগণকে ক্ষুধায় মারতে ও হামলা চালিয়ে যেতে ইসরায়েল সরকারকে সক্রিয় সমর্থন দিচ্ছে।’

এর আগে গত সোমবার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন ও এনপিআর উভয়ই খবর প্রকাশ করেছিল, হোয়াইট হাউস মুসলিম কমিউনিটির জন্য ইফতারের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। এ খবরের কয়েক ঘণ্টা পর গতকাল হোয়াইট হাউস ঘোষণা করে, তারা ইফতারের আয়োজন নয়; বরং শুধু মুসলিম সরকারি কর্মীদের জন্য এক ভোজের আয়োজন করবে এবং মুসলিম আমেরিকান কমিউনিটির নেতাদের সঙ্গে আলাদা একটি সাক্ষাতের ব্যবস্থা করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ এপ্রিল ২০২৪,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit