শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

নওগাঁর বদলগাছীতে কলার পাতা কাটা নিয়ে সংঘর্ষে বড় ভাই নিহত, আটক ২

সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View
সজিব হোসেন  নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছী উপজেলায় ফুটবল খেলা ও পিকনিকের প্লেট হিসেবে ব্যবহারের জন্য কলার পাতা কাটা নিয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে ইসমাইল হোসেন মীর (৮৩) নামের এক বৃদ্ধ বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ এজহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে।

গত ১৫ জুলাই (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে উপজেলার বদলগাছী সদর ইউনিয়নের শেরপুর গ্রামে এই মর্মান্তিক মারধরের ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন মীর শেরপুর গ্রামের মৃত ইয়াসিন আলী মীরের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি ছোট ভাই মোশারফ হোসেনসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সম্প্রতি ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ উপলক্ষে এলাকায় একটি পিকনিকের আয়োজন করা হয়। সেই পিকনিকে ওয়ান-টাইম প্লেটের পরিবর্তে কলার পাতাকে প্লেট হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয় আয়োজকরা। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে শেরপুর গ্রামে গাছ থেকে কলার পাতা কাটতে গেলে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে ছোট ভাই ও তাঁর পরিবারের লোকজনের লাঠির আঘাতে ইসমাইল মীর (৮৩), তাঁর ছেলে সোহরাব হোসেন (৫৫) এবং স্ত্রী মোমেনা বেগম (৭০) গুরুতর আহত হন।

পরবর্তীতে পরিবারের সদস্যরা আহতদের উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন। নওগাঁ থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গতকাল রাত ২টার দিকে জেলার রুবির মোড় নামক স্থানে পৌঁছালে ইসমাইল মীর মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে এজাহারনামীয় দুই আসামিকে আটক করেছে।

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit