শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

একাডেমি‘র পরিচালক হলেন অঞ্জন কুমার চিছাম

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরিতে অবস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি’র পরিচালক পদে নিয়োগ পেলেন অঞ্জন কুমার চিছাম। জনপ্রশাসন মন্ত্রণালয় এর এক প্রজ্ঞাপনমুলে মঙ্গলবার (২১ জুলাই) সকালে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তিনি।

প্রজ্ঞাপনে বলা হয়, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এর ধারা- ১১ (১) এবং ১১ (২) অনুযায়ী জনাব অঞ্জন কুমার চিছাম-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি, দুর্গাপুর নেত্রকোনা এর পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

অঞ্জন চিছাম একজন উচ্চ শিক্ষিত, সমাজসেবক, সংস্কৃতিজন ও রাজনৈতিক ব্যাক্তিত্ব। তিনি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর গ্রামের কৃতিসন্তান। স্থানীয় স্কুল ও কলেজে পড়াশোনা শেষে এশিয়ান ইউনিভার্সিটি থেকে অনার্স এবং রয়েল ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষ করে আমেরিকান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ স্টাডি সেন্টার থেকে ‘‘ডেভেলপমেন্ট স্টাডিস’’ বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

পরিচালক পদে অধিষ্ঠিত হওয়ায় মহান সৃষ্ঠিকর্তাকে ধন্যবাদ জানিয়ে অঞ্জন কুমার চিছাম বলেন, প্রতিটি জাতিরই রয়েছে নিজ নিজ সংস্কৃতি। আর ওই সংস্কৃতির মাঝেই খুঁজে পাওয়া যায় তাদের ঐতিহ্য। আমি আজকে যোগদান করেছি। সকলের সহায়তায় অত্র এলাকার আদিবাসী ও বাঙ্গালী সংস্কৃতি বিকাশ ও উন্নয়নে কাজ করবো।

আমার দায়িত্ববোধ থেকে এই অঞ্চলে বসবাসকারী সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নসহ তাদের সংস্কৃতি রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া সংস্কৃতি নিয়ে কাজ করে যাবো। এসব কাজে সহায়তা করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান পরিচালক অহ্জন কুমার চিছাম।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit