বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

নারী পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টায় বাসের হেলপার গ্রেফতার 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৩ Time View

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় চলন্ত বাসে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইতিহাস পরিবহনের বাসের হেলপার কাওছার হোসেন সানজিদ (২৫) গ্রেফতার হয়েছেন। সোমবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে অভিযুক্ত কাওছার হোসেন সানজিদকে গ্রেফতার করেন পুলিশ।

জানা গেছে, গত ১২ জুলাই রাতে নিজ জেলা দিনাজপুর থেকে কর্মস্থলে ফেরার পথে ভুক্তভোগী নারী চন্দ্রা চৌরাস্তায় নেমে সাভারগামী ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন। অভিযোগ, গভীর রাতে চলন্ত বাসে ওই নারী পোশাক শ্রমিককে ধর্ষণের চেষ্টা করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত কাওছার হোসেন সানজিদ গাজীপুর জেলার বাসন থানার শাহ আলম বাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখানে একটি কুরিয়ার সার্ভিসের গাড়িচালক হিসেবে কাজ শুরু করেছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, এর আগে ধর্ষণের চেষ্টায় ব্যবহৃত ইতিহাস পরিবহনের বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৫০৮) জব্দ করা হয়েছে এবং বাসটির চালক আজিজুল শিকদার ওরফে রাজুকেও গ্রেফতার করা হয়েছে।

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit