মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

মিথ্যা মামলায় ৬ সাংবাদিকের জামিন

মো আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View
মো আসাদুজ্জামান আসাদ পার্বতীপুর দিনাজপুর প্রতিনিধি : মিজানুর রহমান মিজান এর দায়ের করা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন মামলায় ৬ সাংবাদিক জামিন পেয়েছেন। মঞলবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত পার্বতীপুর এর বিজ্ঞ বিচারক জয় কিশোর নাগ শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন – মামুনুর রশিদ (আগামীর সময়), মোস্তাফিজুর রহমান বকুল (ভোরের কাগজ), আতাউর রহমান (ভোরের দর্পণ), আবদুল্লাহ আল মামুন (মাই টিভি), মাহমুদুর রহমান (সমকাল) ও শ.আ.ম হায়দার। মিজানুর রহমান মিজান বাদী হয়ে ৬ সাংবাদিকের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেন ( মামলা নং সি আর ৬১৪/২০২৫, তারিখ- ১৮/০৯/২০২৫)।
মামলাটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে সাংবাদিকরা আদালতে দাবি করেন। শুনানি শেষে বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিন শুনানিতে সাংবাদিকদের পক্ষে আইনজীবী ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও দিনাজপুর জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাড. শাহাদাৎ হোসেন।
জামিন পাওয়ার পর সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। আদালত ন্যায় বিচারের মাধ্যমে সত্যতা উপলব্ধি করে জামিন দিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৬,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit