মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

আইপিএল ছেড়ে হঠাৎই দেশে মুস্তাফিজ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসর শুরু হতে সময় দুই মাসেরও কম। এতে দলগুলো এই সময়ে সেরে নিচ্ছে ভিসা প্রক্রিয়ার কাজ। সেটি সারতেই মঙ্গলবার রাতে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। 

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার এক ফ্লাইটে ভারত থেকে ঢাকায় এসে পৌঁছেছেন মুস্তাফিজ। আগামীকাল বুধবার বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে সম্ভাব্য বাংলাদেশ স্কোয়াডে থাকা সবাইকে থাকতে হবে ভিসা প্রস্তুতির কাজে। সেই কাজ সেরে সব কিছু ঠিকঠাক থাকলে চেন্নাই সুপার কিংসের পরের ম্যাচের আগে ফ্রাঞ্চাইজিটিতে যোগ দেবেন মুস্তাফিজ। 

জাতীয় দলের হয়ে বল হাতে সবশেষ সময়টা খুব একটা ভালো না কাটলেও আইপিএলে ফিরেই যেন ফর্মেও ফেরেন এই বাঁহাতি পেসার। চেন্নাইয়ের এখন পর্যন্ত তিন ম্যাচের একাদশেই ছিলেন মুস্তাফিজ। সেখানে ৭ উইকেট শিকারে সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ আছে তার দখলেই। 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৪,/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit