মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

বিশ্বের সবচেয়ে দামি স্কোয়াড ম্যানসিটির, বার্সা-রিয়ালের অবস্থান কোথায়?

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৬৭ Time View

স্পোর্টস ডেস্ক : টবল বিষয়ক জনপ্রিয় সাইট ট্রান্সফারমার্কেট একটি তালিকা প্রকাশ করেছে। যেখানে তারা দেখিয়েছে, বর্তমানে ইউরোপের সবচেয়ে দামি দশ ক্লাবের মধ্যে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি। ৫০০–এর বেশি খেলোয়াড়ের বর্তমান বাজারমূল্য যাচাই করে এই তালিকা প্রস্তুত করেছে ট্রান্সফারমার্কেট। যেখানে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল।


গত মৌসুমে ট্রেবল জেতা ম্যানচেস্টার সিটির বর্তমান স্কোয়াড মূল্য ১২৭ কোটি ইউরো। ট্রান্সফারমার্কেট জানিয়েছে, গত বারের তুলনায় সিটির স্কোয়াডের মূল্য বেড়েছে ০.৬ শতাংশ। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের স্কোয়াড মূল্য ১১২ কোটি ইউরো। গত বারের চেয়ে ০.৮ শতাংশ বেড়েছে আর্সেনালের স্কোয়াডের মূল্য।

১০৪ কোটি ইউরো মূল্যের দল রিয়াল মাদ্রিদ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। বেলিংহ্যাম, রদ্রিগো, ভিনিসিউসদের নিয়ে গড়া দলটির স্কোয়াড মূল্য ০.১ শতাংশ কমেছে। আর রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী দল বার্সেলোনা রয়েছে তালিকার ৮ নম্বরে। বার্সেলোনার স্কোয়াড মূল্য ৮৪ কোটি ইউরো।

এদিকে স্কোয়াড মূল্যের চতুর্থ স্থানে রয়েছে ফরাসি ক্লাব পিএসজি। এরপরের অবস্থান জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। স্কোয়াড মূল্যের তালিকার শীর্ষ দশ দলের মধ্যে ছয়টি ক্লাবই ইংল্যান্ডের। দুইটি স্পেনের ও একটি করে দল রয়েছে জার্মানি ও ফ্রান্সের। তবে ইতালির কোন ক্লাব এই তালিকায় জায়গা করে নিতে পারেনি।

বিশ্বের সেরা ১০ দামি স্কোয়াড

ক্লাব দেশ স্কোয়াডমূল্য (কোটি ইউরো)
ম্যানচেস্টার সিটি ইংল্যান্ড ১২৭
আর্সেনাল ইংল্যান্ড ১১২
রিয়াল মাদ্রিদ স্পেন ১০৪
পিএসজি ফ্রান্স ১০২
বায়ার্ন মিউনিখ জার্মানি ৯২.৯
চেলসি ইংল্যান্ড ৯২.৮
লিভারপুল ইংল্যান্ড ৯২.১
বার্সেলোনা স্পেন ৮৪
টটেনহ্যাম ইংল্যান্ড ৭৭.৭
ম্যানচেস্টার ইউনাইটেড ইংল্যান্ড ৭৩.৪

 

 

কিউএনবি/আয়শা/০৩ এপ্রিল ২০২৪,/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit