মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

সৌদি সুন্দরীর অংশগ্রহণ নিয়ে যা বলল মিস ইউনিভার্স কর্তৃপক্ষ

Reporter Name
  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাত্র এক সপ্তাহ আগেই একজন সৌদি সুন্দরীর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যোগদান নিয়ে প্রতিবেদন প্রকাশ করে একাধিক বিশ্ব গণমাধ্যম। দাবি করা হয়েছিল, রুমি আলকাহতানি নামে ২৭ বছর বয়সী ওই সুন্দরী পেশায় একজন মডেল। অনলাইন ইনফ্লুয়েন্সার হিসেবেও খ্যাতি রয়েছে তার। ইনস্টাগ্রামে ভেরিফায়েড অ্যাকাউন্টে তার ১০ লাখ অনুসারী রয়েছে। গত ২৫ মার্চ মিস ইউনিভার্স কর্তৃপক্ষ এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসেবে তার নাম ঘোষণা করেছে বলেও দাবি করা হয়েছিল।

তবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ দাবি করেছে, এবারের প্রতিযোগিতায় সৌদি সুন্দরীর অংশগ্রহণ নিয়ে প্রকাশিত খবরটি পুরোপুরি মিথ্যা। শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি দাবি করেছে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তারা সৌদি আরবে এবার কোনো বাছাই প্রক্রিয়াই পরিচালনা করেনি তারা। তবে এ বিষয়ে দেশটিতে একটি ‘কঠোর যাচাই প্রক্রিয়া’ চলছে বলে উল্লেখ করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

মিস ইউনিভার্স কর্তৃপক্ষের একটি বিবৃতির বরাত দিয়ে খবরটি জানিয়েছে আল-আরাবিয়া ও খালিজ টাইমস। মিস ইউনিভার্সের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব এখনো এই বছর অংশগ্রহণের বিষয়ে সম্পূর্ণরূপে নিশ্চিত হওয়া দেশগুলোর মধ্যে নেই। বর্তমানে আমরা একটি কঠোর যাচাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি যেন দেশটির একজন সম্ভাব্য প্রার্থীকে ভোটাধিকার প্রদানের জন্য যোগ্য এবং প্রতিনিধিত্ব করার জন্য জাতীয় পরিচালক নিয়োগ করা হয়। এটি চূড়ান্ত এবং আমাদের অনুমোদন কমিটি দ্বারা নিশ্চিত না হওয়া পর্যন্ত সৌদি আরব আমাদের মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় যোগদানের সুযোগ পাবে না।

আলকাহতানির মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যোগদানের বিষয় গণমাধ্যমগুলোর মাতামাতি শুরু হয়েছিল মূলত তাঁরই একটি ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে। ইনস্টাগ্রামে আরবি ভাষায় দেওয়া এক পোস্টে আলকাহতানি লিখেছিলেন, ২০২৪ সালের মিস ইউনিভার্সে সৌদি আরবের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সম্মানিত বোধ করছি। 

ইনস্টাগ্রাম পোস্টে সৌদি আরবের জাতীয় পতাকা হাতে একটি ছবিও জুড়ে দেন রিয়াদে জন্ম নেওয়া আলকাহতানি। ছবিতে তিনি একটি ঝলমলে গাউন, মাথায় মুকুট এবং ‘মিস ইউনিভার্স সৌদি আরব’ লেখা স্যাস পরে ছিলেন। তবে আল-আরাবিয়া দাবি করেছে, ইনস্টাগ্রামে এমন ঘোষণার পর আলকাহতানির সঙ্গে যোগাযোগ করে তারা। তবে ওই সুন্দরীর কাছ থেকে এখনো কোনো সাড়া পাওয়া যায়নি।

কিউএনবি/অনিমা/০৩ এপ্রিল ২০২৪/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit