রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ভারতে মন্ত্রীর মেয়েই যখন মোদিবিরোধী আন্দোলনে, কী বললেন মুখ্যমন্ত্রী পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের ‘সুপার’ এল নিনোতে আফ্রিকার ক্ষতি হতে পারে ২০ বিলিয়ন ডলার দেশের সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের প্রাণ ভয়েই বিমান পাল্টে দ্রুত দেশে ফিরেছিলেন ট্রাম্প: নিউইয়র্ক টাইমস ৫ হাজার মিয়ানমার নাগরিককে জান্তার কাছে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া পাকিস্তান দুঃসাহস দেখালে, জবাব হবে কল্পনাতীত: রাজনাথ সিং

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ফের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের এক ছাত্রী। অভিযুক্ত শিক্ষক বিভাগটির খণ্ডকালীন শিক্ষক হিসেবে এক কোর্সে ক্লাস নিতেন।

এদিকে, এই যৌন হয়রানির অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি তথ্যানুন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রবিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট এই সিদ্ধান্ত নেয়। কমিটিকে দুই সপ্তাহের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে সিন্ডিকেট। বিষয়টি গণমাধ্যমকে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে ঢাবিতে গত ৭ মাসে পাঁচটি যৌন হয়রানির অভিযোগ ওঠেছে। এরই মধ্যে সবগুলোই শিক্ষকের দ্বারা হয়রানির অভিযোগ করেছেন নারী শিক্ষার্থীরা। তিনটি ঘটনায় সত্যতা পাওয়ায় শিক্ষকরা শাস্তি পেয়েছেন। দুইটি তদন্তাধীন রয়েছে।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল ২০২৪/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit