শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

অন্তর্বাস না পরায় উড়োজাহাজে অদ্ভূত কাণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারের এক নারী যাত্রী দাবি করেছেন, অন্তর্বাস না পরায় তাকে উড়োজাহাজে  থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। আর্কবোল্ড নামের ৩৮ বছর বয়সী ওই নারী যাত্রী দাবি করেছেন, গত জানুয়ারিতে তার সঙ্গে এ ঘটনা ঘটে। 

ওই নারী বলেন,আমি একটি ব্যাগি জিন্স এবং ঢিলেঢালা সাদা টি-শার্ট পরি, তখন আমি পরিহিত অবস্থায় ছিলাম না। তখন এক নারী এজেন্ট আমাকে ফ্লাইট থেকে নামিয়ে আবার বুক ঢাকতে বলে। যদিও আমার বুক খালি ছিল না।

তিনি আরও বলেছেন, একজন নারী হিসেবে আমার যেমন হওয়ার কথা ছিল তেমন না হওয়ায় সে আমাকে উড়োজাহাজের বাইরে নিয়ে ধমক দিয়েছে

 পেশায় ডিজে আর্কবোল্ড ঘটনার দিন ওটাহর সল্টলেক সিটি থেকে সান ফ্রান্সিসকোতে যাচ্ছিলেন। ওই সময় ডেল্টা এয়ারের এক এজেন্ট জানান, তার শরীরের ভেতরের অংশ দেখা যাচ্ছে। আর এ অবস্থায় তারা কোনো যাত্রীকে উড়োজাহাজে ভ্রমণ করতে দিতে পারবেন না

তবে ওই এজেন্ট জানান, যদি তিনি কোনো জ্যাকেট দিয়ে নিজের শরীর ঢেকে নেন তাহলে তাকে বিমানে চড়ার সুযোগ দেওয়া হবে।
 

ওই নারী এখন বিষয়টি নিয়ে ডেল্টা এয়ারের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার চেষ্টা চালাচ্ছেন।

আর্কবোল্ডের অ্যাটর্নি গ্লোরিয়া অ্যালার্ড জানিয়েছেন, মূলত নারী ও পুরুষদের ক্ষেত্রে যে বৈষম্য করা হয় সেটি নিয়েই আর্কবোল্ড ডেল্টা এয়ারের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে চান। তিনি বলেছেন, পুরুষ যাত্রীদের বিমানে উঠতে জ্যাকেট দিয়ে টি-শার্ট ঢাকতে হয় না। আবার ব্রা-ও পরতে হয় না। তাহলে নারীদের ব্রা ছাড়া বিমানে চড়ার সুযোগ দিতে হবে।

এই অ্যাটর্নি আরও বলেছেন, নারীদের স্তন কোনো অস্ত্র নয় বা ঝুঁকিপূর্ণ বিষয় নয়। কখনো কোনো নারীর স্তন বিমানের নিয়ন্ত্রণ নিতে চায়নি। আর স্তন থাকা নারীদের কোনো অপরাধ নয়।

এদিকে বার্তাসংস্থা এএফপিকে ডেল্টার একটি সূত্র জানিয়েছে, এই নারীর কাছে ঘটনার পরপরই তাদের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছিল।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৪/সন্ধ্যা ৬:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit