শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

রবিবার থেকে নতুন পদ্ধতিতে ইতালির ভিসা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : আগামী রবিবার (৩১ মার্চ) থেকে ইতালিতে কাজের ভিসার আবেদনের জন্য বিনামূল্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে। নতুন পদ্ধতিতে অনলাইনেই করা যাবে বুকিং। 

শুক্রবার (২৯ মার্চ) ঢাকার ইতালি দূতাবাস এ তথ্য জানিয়েছে।  

ইতালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে, আগামী ৩১ মার্চ থেকে আবেদনকারীরা তাদের ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এটি করার জন্য তাদের বিবরণসহ work.appointment@vfsglobal.com ঠিকানায় শুধুমাত্র একটি ইমেল পাঠাতে হবে।

ভিসা আবেদনের জন্য ভিএফএস গ্লোবাল যেসব নির্দেশনা দিয়েছে, সেগুলো হলো   

১. একজন আবেদনকারী শুধুমাত্র একটি ই-মেইল পাঠাতে পারবেন।
২. একটি ই-মেইল এবং মোবাইল নম্বর শুধুমাত্র একজন আবেদনকারীর জন্য গ্রহণযোগ্য।
৩. একই ই-মেইল আইডি থেকে প্রাপ্ত একাধিক আবেদন বা একই মোবাইল নম্বর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হবে।
৪. অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে আগে এলে আগে পাবেন ভিত্তিতে ই-মেইল আসার ক্রম অনুসারে।
৫. আগামী ৩০ দিনের মধ্যে নুল্লাওস্তার মেয়াদ শেষ হচ্ছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৬. যেসব আবেদনকারীর বৈধ ও যাচাইকৃত নুল্লাওস্তা নেই তাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট বরাদ্দ করা হবে না। এই ক্ষেত্রে, আবেদনকারীদের স্পষ্টীকরণের জন্য ইতালিতে তাদের নিয়োগকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
৭. ভুল তথ্য শেয়ার করার ফলে যাচাইকরণ ব্যর্থ হতে পারে এবং এর ফলে অ্যাপয়েন্টমেন্ট প্রত্যাখ্যান হতে পারে।
৮. জাল বা ভুয়া তথ্য পেলে তা পুলিশকে জানানো হবে।

ভিএফএস গ্লোবাল জানিয়েছে, অ্যাপয়েন্টমেন্ট বুক করতে কেউ অর্থ চাইলে সেটা বিশ্বাস করা যাবে না। সন্দেহজনক কিছু দেখলে তা অবিলম্বে ভিএসএফ গ্লোবাল এবং ঢাকার ইতালির দূতাবাসে রিপোর্ট করতেও অনুরোধ করা হয়েছে।

এর আগে ইতালি ভিসার জটিলতা এড়াতে ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালকে নতুন এই বুকিং পদ্ধতি চালু করার নির্দেশনা দিয়েছিল ঢাকার দেশটির দূতাবাস। সে অনুযায়ী ভিএফএস গ্লোবাল ভিসা অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে এই নতুন উদ্যোগ নেয়।

কিউএনবি/অনিমা/২৯ মার্চ ২০২৪/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit