রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’ নরসিংদীতে প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঢাকায় এসেছেন ফিফা সভাপতি সংসদ সদস্যদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ রোমান্টিক ফটোশুটে অপু-আদনান, ফিরছেন কী বড় পর্দায়?

বিএনপির নিহত ১১ নেতাকর্মীর পরিবারের মাঝে ঈদসামগ্রি বিতরণ

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৫৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : বর্তমান সরকারের আমলে যশোরের মনিরামপুরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নিহত ১১ নেতাকর্মীর পারিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন পণ্যসামগ্রি বিতরণ করা হয়। বৃহস্পতিবার দলিয় কার্যালয়ে ইফতার মাহফিলের আগে ঈদ সামিগ্র বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুক্তার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক আবদুল হাই, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান, সন্তোষ স্বর, জামশেদ আলী, রবিউল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, খলিলুর রহমান, নাজমুস শাহাদাত, একে আজাদ, ফিরোজ হোসেন, মোদাচ্ছের আলী ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সহসভাপতি মেরি ইকবাল, লুৎফুন্নাহার, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, থানা ছাত্রদলের আহ্বায়ক ওলিয়ার রহমান, কামরুজ্জামান, ইমামুল হাসান প্রমুখ। বর্তমান সরকারের আমলে মনিরামপুরে বিএনপি,যুবদল ও ছাত্রদলের নিহত ১১ নেতাকর্মীর পরিবারের মাঝে দলের পক্ষ থকে ঈদুল ফিতর উপলক্ষে নগদ টাকা, চাল, ডান, কাপড়সহ বিভিন্ন পণ্য সামগ্রি বিতরন করা হয়।

নিহতরা হলেন কাশিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মেজবাহুর রহমান চন্টু, চিনাটোলার আশিকুর রহমান, জয়পুরের বজলুর রহমান, আবু সাঈদ, আনিচুর রহমান, বিপ্রোকোনার মতিয়ার রহমান, চাপাকোনার আসাদুজ্জামান, মাছনার হাফিজুর রহমান, তাহেরপুরের ইউসুফ আলী, দূর্গাপুরের আতিয়ার রহমান ও লাউড়ি গ্রামের আনিছুর রহমান।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit