রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা ‘বাংলাদেশের জয় কল্পনা নয়, বাস্তবের পথে’ ট্রাম্পের আরও অর্থনৈতিক একঘরে করার হুমকিতে চাপে ইরানিরা আক্রমণকারীদের হাত থেকে মসজিদ বাঁচানো যুবককে সম্মানিত করল সৌদি

দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবস পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৩১ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যপি উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে সুর্য্যদয়ের সাথে সাথে সরকারি-কর্মকর্তা কর্মচারী, উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠন, সিপিবি, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, বঙ্গবন্ধু পরিষদ, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ, দুর্গাপুর প্রেসক্লাব, পথ পাঠাগার, উপজেলা শিল্পকলা একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সুসং সরকারি কলেজ মাঠে জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন ও সাংবাদিক ধনেশ পত্রনবীশ এর সঞ্চালনায় ইউএনও এম রকিবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, এমপি মোশতাক আহমেদ রুহী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভীন আক্তার, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, এএসপি সার্কেল (দুর্গাপুর-কলমাকান্দা) মো. আক্কাছ আলী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর মেয়র মাওলানা আব্দুস সালাম, সাবেক মেয়র শ.ম জয়নাল আবেদীন, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার সহ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এগিয়ে আসতে হবে। এছাড়া শিক্ষার্থীসহ যুবসমাজ যেনো বিপথে না যায় সেদিক লক্ষ্য রেখে, এলাকা থেকে কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসী কার্যক্রম নির্মুল করতে কোন প্রকার ছাড় না দিয়ে, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ উপস্থিত সকলকে আরো সোচ্ছার হওয়ার আহবান জানান।

পরবর্তিতে স্থানীয় সকল ধর্মীয় উপাসনালয় গুলোতে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ প্রার্থনা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ উপজেলা শিল্পকলা একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। এছাড়া উপজেলা আওয়ামীলীগ, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরুপ কর্মসুচী পালন করে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit