বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ-রাশিয়ার সাংস্কৃতিক সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক সই ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে জনগণের সমর্থণ পার্থী দিপু মিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৭৬ Time View

খোরশেদ আলম বাবুল,শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন আসন্ন। সেই নির্বাচনকে ঘিরে চলছে সম্ভাব্য প্রার্থীদের জনসংযোগ। শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্ম-প্রকাশ করেছেন। চলে যাচ্ছেন জনসাধারণের কাছে। দোয়া ও সমর্থন প্রার্থনা করছেন ভোটারদের। তিনি আশাবাদী জনগণের সমর্থণ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন।১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে শরীয়তপুর সদর উপজেলা পরিষদ। এর আয়তন ৭৬ বর্গ মাইল ও জনসংখ্যা প্রায় ২ লাখ ২০ হাজার।

জনসাধারণের সাথে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচন সম্পর্কে তাদের কোন ধারণা নাই। তাছাড়া ভোটের প্রতি তাদের কোন আগ্রহও নাই। তবুও বিল্লাল হোসেন দিপু মিয়া নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য তাদের কাছে গিয়ে সমর্থন চেয়েছেন। তারাও দিপু মিয়াকে সমর্থণ করেছেন। সুযোগ পেলে দিপু মিয়াকে ভোট দিয়ে বিজয়ী করবেন।বিল্লাল হোসেন দিপু মিয়া বলেন, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা শুনে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। যেহেতু স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিক নেই তাই সকলেই প্রার্থী হতে পারে। তিনি প্রতিটি অঞ্চলে, গ্রামে, হাট-বাজারে গিয়ে জনসংযোগ করেছেন। সাধারণ মানুষের সাথে কথা বলেছেন। ভোটারদের দোয়া ও সমর্থণ চেয়েছেন। সকলেই তাকে সমর্থণ দিয়েছে এবং ভোট দিবে বলেও আশ্বস্থ করেছে বলে তিনি দাবী করেন।

এই নির্বাচনে দলীয় কোন মনোনয়ন বা দলীয় প্রতিক নাই। তাই তিনি জনগণের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। জনগণ তাকে ভোট দিলেই তিনি নির্বাচিত হবেন।নির্বাচনে বিজয়ী হলে আপনি জনগণের জন্য কি করবেন জানতে চাইলে তিনি বলেন, জনগণের ভোটে আমি নির্বাচিত হলে তাদের পাশে থেকে জনসেবামূলক কাজে অংশগ্রহণ করব। স্মার্ট শরীয়তপুর নির্মাণে কাজ করব। সামাজিক ব্যাধি মাদক ও জুয়া নির্মূলে কাজ করব।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/দুপুর ১২:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit