মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
৩০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে আসছেন কানাডার বাণিজ্যমন্ত্রী নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত ভেঙেছিল বাগদান, মনোমালিন্য ভুলে ফের এক হলেন পৃথ্বী ও আকৃতি যুক্তরাষ্ট্র ইয়েমেন যুদ্ধে জড়ালে যন্ত্রণাদায়ক জবাবের হুমকি হুথিদের খাইবার পাখতুনখোয়ায় গভর্নরের শাসন, ইসলামাবাদে রেড অ্যালার্ট মাদরাসায় চাকরি ছাত্রদল নেতার, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি বাড়তি সুবিধা পান লিটন বসতঘর দখলে বাধা দেওয়ায় বৃদ্ধাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে মৃত্যুযন্ত্রণায় জ্যোৎস্না রানী পূর্বধলায় ধর্ষণ মামলার আসামি মাসুদ গ্রেপ্তার ফিফা থেকে আরও ১ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

রমজানে রোজাদারকে ইফতার করানো মুমিনের বিশেষ আমল-আলম খান মুক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১০৫ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেছেন, কোনো রোজাদারকে ইফতার করালে আল্লাহ তাআলা রোজাদারের আমল থেকে নয় নিজের পক্ষ থেকে তার প্রতিদান দেন। অন্যকে ইফতার করালে রোজাদারের কোনো নেকি কমানো হবে না। এটা বান্দার প্রতি মহান আল্লাহর একান্ত অনুগ্রহ। রমজানে রোজাদারকে ইফতার করানো হলো মুমিনের বিশেষ আমল। এ বিশেষ আমলের বিনিময়ে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। এ ছাড়াও রয়েছে অনেক সাওয়াব ও ফজিলত।তিনি আরো বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং আজীবন কাজ করে যাবে ইনশাআল্লাহ।
তিনি সোমবার (২৫ মার্চ) বিকেলে সিলেট নগরীর উপশহরস্থ এবিসি পয়েন্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের সহ সম্পাদক মনসুর হাসান চৌধুরী সুমন এর উদ্যোগে পথচারী ও অসহায় রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাসুম, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু, সহ সম্পাদক মনসুর হাসান চৌধুরী সুমন, আমিনুল ইসলাম আমিন।এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবলীগের সদস্য এমদাদুল হক উবেদ, যুবলীগ নেতা সৈয়দ মাহমুদ আলম রনি, মাসুক মিয়া, সিলেট জেলা ট্রাক কাভার্ড ভ্যান সমিতির সাধারণ সম্পাদক সাদেক খান, ১৫ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি এডভোকেট লিটন দেব, ২৪ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আকবর হোসেন অপু, ১৪ নং ওয়ার্ড যুবলীগ সহ সভাপতি আব্দুর রকিব, উপশহর ব্লক ছাএলীগ নেতা আব্দুল হামিদ প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৬ মার্চ ২০২৪/সকাল ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit