মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

অনন্য কীর্তি গড়লেন ধনঞ্জয়া, শ্রীলঙ্কার লিড ৪০০ ছাড়িয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৩৩ Time View

স্পোর্টস ডেস্ক : প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও চাপের মুখে ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। যদিও সেঞ্চুরির পর ধনঞ্জয়াকে থামিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে এরই মধ্যে শ্রীলঙ্কার লিড ৪০০ ছাড়িয়েছে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩১১ রান করেছে তারা।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে অনন্য কীর্তিতে নাম লিখিয়েছেন ধনঞ্জয়া। প্রথম লঙ্কান অধিনায়ক হিসেবে এক ম্যাচের দুই ইনিংসেই সেঞ্চুরির দেখা পেলেন তিনি। শুধু তা-ই নয়, গত ১০ বছরে এই প্রথম কোনো লঙ্কান ব্যাটার জোড়া সেঞ্চুরির নজির গড়লেন।

কামিন্দুর সঙ্গে ১৭৩ রানের জুটির পর ধনঞ্জয়া থামেন ১০৮ রানে। ১৭৯ বলে ৯ চার ও ২ ছক্কায় ইনিংসটি সাজান তিনি।

৫ উইকেট হাতে নিয়ে তৃতীয় দিনে ২১১ রানের লিড নিয়ে মাঠে নামে শ্রীলঙ্কা। প্রথম সেশনে কেবল একটি উইকেটই ফেলতে পারে বাংলাদেশ।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৪/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit