শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সর্বকালের সর্বনিম্ন দর ভারতীয় রুপির

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন ডলারের বিপরীতে ভারতের মুদ্রার দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবারও মুদ্রাটির অবমূল্যায়ন ঘটেছে। এতে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে। বার্তা সংস্থা রয়টার্স ও ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, প্রধান আন্তর্জাতিক মুদ্রা ইউএস ডলারের দাম বেড়েছে। সেই সঙ্গে মার্কিন ট্রেজারি ইল্ড ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে এশিয়ার অধিকাংশ কারেন্সি দর হারিয়েছে। স্বাভাবিকভাবেই ভারতের মুদ্রার অবনমন ঘটেছে।

আলোচ্য কার্যদিবসের শেষ ভাগে প্রতি ডলার বিক্রি হয়েছে ৮৩ দশমিক ৪৩ রুপিতে। ভারতীয় ইতিহাসে যা সবচেয়ে কম। সবমিলিয়ে চলতি সপ্তাহে ইন্ডিয়ান রুপির পতন ঘটেছে শূন্য দশমিক ৭ শতাংশ। সাপ্তাহিক হিসাবে বিগত ৭ মাসের মধ্যে তা সর্বোচ্চ মূল্য হ্রাস।

ব্যবসায়ীরা বলছেন, আলোচিত দিনে ভারতের সরকারি ব্যাংকগুলোতে মূল বৈশ্বিক মুদ্রা ডলারের চাহিদা ব্যাপক ছিল। মূলত আমদানিকারকদের কাছে মুদ্রাটির আবেদন ছিল তুমুল। এছাড়া বৈদেশিক তহবিলের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যাপক চাপে পড়েছে ভারতীয় রুপি।

বেসরকারি খাতের মাঝারি আকারের এক ব্যাংকের কোষাধ্যক্ষ প্রধান বলেন, ইতোমধ্যে চীনের মুদ্রা ইউয়ান দুর্বল হয়েছে। এটিও বিশ্ববাজারে প্রচলিত অন্যতম মুদ্রা। ভারতীয় রুপির ওপর যা অধিক চাপ সৃষ্টি করেছে। ফলে নিম্নগামিতায় আগের নজির ভেঙে নতুন রেকর্ড তৈরি করেছে এটি।

এদিন ডলার সূচক ঊর্ধ্বমুখী হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। বর্তমানে তা ১০৪ দশমিক ৩৯ পয়েন্টে অবস্থান করছে। গত ১ মাসের মধ্যে যা সর্বাধিক। এই প্রেক্ষাপটে কোরিয়ান ওনের মান হ্রাস পেয়েছে ১ দশমিক ২ শতাংশ। মার্কিন শেয়ারবাজারও নিম্নমুখী হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, দিনের শুরুতে ডলার সরবরাহ করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। তবে কর্মদিবসের শেষদিকে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংকের সেই প্রবণতা দেখা যায়নি। ফলে দেশটির মুদ্রা রুপির মূল্য সর্বকালের সর্বনিম্নে নেমে গেছে।

কিউএনবি/অনিমা/২৪ মার্চ ২০২৪/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit