রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

গেমিং সুবিধা আনছে লিংকডইন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১২২ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেক ক্রাঞ্চের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দ্য ইকোনমিক টাইমস। টেক ক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, বিশেষত মোবাইল ফোন ব্যবহারকারীদের জন্য গেম সুবিধা আনতে কাজ করছে মাইক্রোসফটের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি। গেম বানানোর কাজ প্রায় শেষের পথে। বেশিরভাগ গেমই হবে পাজলভিত্তিক।

লিংকডইনের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কবে ফিচারটি লঞ্চ করা হবে, সে ব্যাপারে কিছু জানাননি তিনি। তবে লিংকডইনের অ্যাপ গবেষক নিমা ওজি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি গ্রাহকরা এ সুবিধা উপভোগ করতে পারবেন। আশা করছি, এই মজার গেমগুলো খেলার মাধ্যমে লিংকডইন ব্যবহারকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে।
 
বর্তমানে বিশ্বের ১০০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে লিংকডইনে। প্রযুক্তি বিশ্লেষকরা বলছেন, নতুন এ সুবিধা যোগ করার মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমটির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে।

 

কিউএনবি/আয়শা/২৩ মার্চ ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit