বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
‘খামেনির পর যেই দায়িত্ব নেবেন, তাকে হত্যার লক্ষ্যে পরিণত করা হবে’ মধ্যপ্রাচ্য থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে : রুবিও ইরানে ২ হাজার স্থানে হামলা, ১৭ রণতরী ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের যে চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব

আইপিএল যেন মুস্তাফিজময়! যা বললেন কুম্বলে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৮৫ Time View

স্পোর্টস ডেস্ক : আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে অভিষেকেই অবিশ্বাস্য বোলিং স্পেলে প্রশংসায় ভাসছেন কাটার মাস্টার মুস্তাফিজ। গতকাল (শুক্রবার) সপ্তদশ আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজের প্রথম ১০ ডেলিভারিতেই একে একে তুলে নেন ৪ উইকেট। ডু প্লেসি, রজত পাতিদার, বিরাট কোহলি ও ক্যামেরন গ্রিন—আরসিবির টপঅর্ডারের এই চারজনই তার শিকার।

ফিজের তাণ্ডবের পর আগ্রাসী ব্যাটিংয়ে চেন্নাই ম্যাচ জিতেছে ৮ বল হাতে রেখেই ৬ উইকেটের ব্যবধানে। প্রত্যাশিতভাবেই ম্যান অব দ্য ম্যাচ এবং ফ্যান্টাসি প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার জিতেছেন মুস্তাফিজ। 

মুস্তাফিজের বোলিং দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক ভারতীয় স্পিন তারকা অনিল কুম্বলে। জিও সিনেমার পোস্ট ম্যাচ শো তে অনুষ্ঠানের উপস্থাপক বলছিলেন, ‘আজ যে খেলাটাকে ঘুরিয়ে দিয়েছেন তিনি হলেন মুস্তাফিজুর, নিজের চেন্নাই সুপার কিংস অভিষেকে (ভালো করেছেন)। দারুণ সুপারচার্জড পারফরম্যান্স করেছে মুস্তাফিজুর। বিশেষ করে ডানহাতি ব্যাটারদের ক্ষেত্রে তার বিশেষ কিছু আছে।’

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকা কুম্বলে বলেন, ‘এখানে তার পেস বৈচিত্র্যের কথাও মাথায় রাখতে হবে। ব্যাটাররা মনে হয় না তার পেসের সাথে তাল মেলাতে পারে। (গ্রিনকে করা বলটা) তার দারুণ একটি ডেলিভারি ছিল, গতি কম ছিল সাথে স্কিড করে চলে গিয়েছে। বলের চকচক করা অংশটা যখন পিচে ল্যান্ড করে তখন এমনটা হয়ে থাকে।’ 

আরও জানান, ‘সে বাঁহাতি পেসার হিসেবে দারুণ ইউনিক একজন বোলার। ফাফ ডু প্লেসি ভালো ব্যাটিং করছিল পাওয়ারপ্লেতে। তার বিরুদ্ধে সে ভালো ফিল্ডিং সেট করে ভালো জায়গায় বল করেছে। দারুণ বোলিং করেছে মুস্তাফিজুর। সে আজকের সেরা বোলার ছিল।’

কিউএনবি/অনিমা/২৩ মার্চ ২০২৪/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit