বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৫০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তেহরানের পশ্চিম প্রান্তে অবস্থিত একটি গোপন ভূ-গর্ভস্থ পারমাণবিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েল। তারা বলছে, ওই স্থাপনায় বিজ্ঞানীরা গোপনে একটি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করছিলেন। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গোয়েন্দা সংস্থা বিজ্ঞানীদের কর্মকাণ্ড নজরে রাখছিল এবং তাদের নতুন অবস্থান সনাক্ত করার মাধ্যমে গোপন কমপাউন্ডে সুনির্দিষ্ট হামলা চালানো সম্ভব হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিজ্ঞানীরা এই ভূ-গর্ভস্থ স্থাপনায় কাজ করছিলেন, যেখানে তারা পূর্বে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জুন মাসের হামলার পর স্থানান্তরিত হয়েছেন।

তবে ইসরায়েলের এমন দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান কর্তৃপক্ষ। 

কিউএনবি/অনিমা/০৪ মার্চ ২০২৬,/দুপুর ১২:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit