শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

অ্যাপলের বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার অভিযোগে যুক্তরাষ্ট্রের মামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৯৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার (২১ মার্চ) যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের ফেডারেল আদালতে এ মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। জানা গেছে, মামলা চালিয়ে নিতে ১৬ সদস্যের যে আইনজীবী দলটি গঠন করেছে সরকার, সেই দলের প্রত্যেকেই এক একটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আদালতে ৮৮ পৃষ্ঠার একটি অভিযোগপত্র জমা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, নিজেদের ব্যবসা পরিচালনা সংক্রান্ত সার্বিক অপারেশনের অন্তত পাঁচটি ক্ষেত্রে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করেছে অ্যাপল। 

এতে আরও বলা হয়েছে, বাজার নিয়ন্ত্রণের মাধ্যমে কৃত্রিমভাবে নিজেদের পণ্যের দাম বাড়ানো এবং নিজস্ব পণ্যের হার্ডওয়্যার ও সফটওয়্যারে অন্যদের প্রবেশ ঠেকাতে অ্যাপল যেসব পদ্ধতি অবলম্বন করেছে, সেগুলো আইনি নয়।
মামলা দায়েরের পর সংবাদ সম্মেলনে মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, অ্যাপ, বিভিন্ন পণ্য ও সেবার বাজারকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে অ্যাপল, যার ফলে ব্যবহারকারীরা আইফোনের ওপর অত্যধিক মাত্রায় নির্ভরশীল হয়ে পড়ছে। শুধু তাই নয়, এমন না হলে ভোক্তারাও কম খরচে অনেক পণ্য ও সেবা পেতে পারত।

তিনি আরও বলেন, নিজেদের ট্যাপ-টু-পে প্রযুক্তি সেবায় ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে প্রবেশ করতে দিচ্ছে না কোম্পানিটি এবং এই সেবা নিজেদের একচেটিয়া দখলে রেখে বাজার থেকে অন্যায়ভাবে কোটি কোটি ডলার হাতিয়ে নিচ্ছে। এদিকে মামলার প্রতিক্রিয়ায় অ্যাপল জানিয়েছে, তারা কোনো অবৈধ তৎপরতার সঙ্গে যুক্ত নয় এবং ‘সর্বশক্তি’ দিয়ে এসব ‘ভুয়া’ অভিযোগের বিরুদ্ধে লড়াই করবে।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৪,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit