বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

আইপিএলের শুরুতেও খেলা হচ্ছে না হাসারাঙ্গার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১২০ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা দলের নিয়মিত মুখ হাসারাঙ্গা। তবে ২৬ বছর বয়সী এই স্পিনার মাত্র ৪টি টেস্ট খেলেছেন। হাসারাঙ্গা টেস্টে শেষবার মাঠে নেমেছিলেন ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে।

বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাজে আচরণের কারণে নিষেধাজ্ঞা পান হাসারাঙ্গা। পাশাপাশি আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৮ ধারা ভঙ্গ করায় ৫০ শতাংশ টাকা জরিমানাও করা হয় তাকে। এরই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে ৩টি ডিমেরিট পয়েন্ট। গত দুই বছরে মোট ৮ ডিমেরিট পয়েন্ট হওয়ায় ২ টেস্ট বা ৪ ওয়ানডে অথবা সমপরিমাণ টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন সেই ক্রিকেটার।

ফলে টেস্টে অবসর ভেঙে ফেরায় ২ ম্যাচ নিষেধাজ্ঞা কেটে যাবে হাসারাঙ্গার। তবে কিছুটা ক্ষতিও হয়েছে তার। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে নাম থাকায় ডাগআউটে থাকতে হবে তাকে। ফলে আইপিএলে অন্তত তিনটি ম্যাচ মিস করবেন লঙ্কান এই স্পিনার।

এবারের আইপিএলে চড়া মূল্য দিয়ে হাসারাঙ্গাকে দলে টেনেছে হায়দ্রাবাদ। আসরের শুরু থেকেই তার খেলার কথা ছিল। তবে শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডে থাকার কারণে প্রথম দিকে দলের সঙ্গে থাকতে পারবেন না তিনি। আগামী ২২ মার্চ আইপিএলের পর্দা উঠছে। ২৩ মার্চ কলকাতার বিপক্ষে মাঠে নামবে হাসারাঙ্গার দল সানরাইজার্স হায়দ্রাবাদ।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৩:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit