বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

এবার হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এবার নতুন ধরনের হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানায়। এতে আরও শক্তিশালী ও ক্ষিপ্র গতির মিসাইল তৈরিতে পিয়ংইয়ংয়ের উন্নতির কথা বলা হয়েছে। 

নতুন এ মিসাইল যুক্তরাষ্ট্রের গুয়ামের মতো দূরবর্তী অঞ্চলে আঘাত হানতে সক্ষম বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত সোহাই স্যাটেলাইল লঞ্চিং গ্রাউন্ড থেকে মিসাইল উৎক্ষেপণ পরীক্ষা পর্যব্ক্ষেণ করেন।

আমেরিকার মূল ভূমিতে আঘাত হানতে সক্ষম আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের গুরুত্ব প্রসঙ্গে কিম বলেন, শত্রুরা এটি সম্পর্কে ভালো জানে। তিনি নতুন অস্ত্রের পরীক্ষাকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে অভিহিত করেন।

কিম ২০২১ সালে ঘোষণা দিয়েছিলেন তিনি সামরিক বাহিনীর আধুনিকায়ন করতে চান এবং প্রযুক্তিগতভাবে উন্নত অস্ত্র ব্যবস্থার সংযোজন করবেন। এর মধ্যে হাইপারসনিক মিসাইলও রয়েছে। সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৪,/বিকাল ৩:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit