শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আঙুলের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০৬ Time View

স্পোর্টস ডেসক : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোট কাল হয়ে দাঁড়াল তার জন্য। আঙুলের এই চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ মার্চ শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটার।

মুশফিকের নিকটবর্তী সূত্র থেকে জানা গেছে, পরীক্ষা-নিরীক্ষার পর তার আঙুলে চিড় ধরা পড়েছে। যার ফলে প্রায় ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছেন মুশফিকুর রহিম। সিরিজে তিন ম্যাচ খেলে ১৩৫ রান এসেছে তার ব্যাটে। প্রথম ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১৬৫ রানের হার না মানা জুটি গড়েছিলেন, তার ব্যাটে এসেছিল ৭৩ রান। শেষ ওয়ানডেতে প্রথমে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৪৮ ও পরে রিশাদ হোসেনের সঙ্গে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে সিরিজ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন মুশফিক।

তবে দুরন্ত ফর্মে থাকা মুশফিককে টেস্ট সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে হবে তার। উল্লেখ্য, আগামী ২২ মার্চ সিলেটে মাঠ গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit