শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

ননদের জন্মদিনে এলেন না ঐশ্বরিয়া, কী লিখলেন ফেসবুকে?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮৯ Time View

বিনোদন ডেস্ক : যেকোনো সামাজিক অনুষ্ঠানে এক সঙ্গে বচ্চন পরিবারের সদস্যদের দেখা মিললেও পারিবারিক অনুষ্ঠানে কোনোভাবেই একসঙ্গে দেখা যাচ্ছে না তাদের। বলিউড অন্দর মহলের খবর, বচ্চন পরিবারে ননদ শ্বেতা বচ্চনকে নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে ঐশ্বরিয়া রায় ও তার স্বামী, বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের মধ্যে।

বচ্চন পরিবারে মেয়েকে বেশি প্রাধান্য দিতে গিয়ে ছেলের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এমন ক্ষোভ থেকেই সুর ওঠে ভাঙনের। এ ভাঙনের সুর আরও বাড়িয়ে দিয়েছে সাম্প্রতিক একটি ঘটনা।

গত রোববার ( ১৭ মার্চ) ছিল ঐশ্বরিয়ার ননদ শ্বেতা বচ্চনের জন্মদিন। এ জন্মদিন উপলক্ষ্যে বাড়িতে আয়োজন করা হয় পারিবারিক পার্টির। কিন্তু সে পার্টিতে আসেননি ঐশ্বরিয়া। এদিকে বাবা বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন, মা বলিউড অভিনেত্রী জয়া বচ্চন, ভাই বলিউড অভিনেতা অভিষেক বচ্চন সামাজিক মাধ্যমে শ্বেতার জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
 
কিন্তু শ্বেতার জন্মদিন উপলক্ষ্যে ফেসবুক কিংবা অন্য সামাজিক মাধ্যমে কোনো পোস্টই করেননি ঐশ্বরিয়া। তাই নেটিজেনদের মন্তব্য বচ্চন পরিবারে ভাঙনের সুর যেন নীরবেই বইছে। তাই কখনও ভক্তরা এর টের পাচ্ছেন আবার কখনও পাচ্ছেন না।
 
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সুন্দরী ঐশ্বরিয়া তার একমাত্র মেয়েকে নিয়ে এখন বচ্চন পরিবারের বাড়িতে নয় বরং আলাদা বাড়িতে থাকছেন। এই মুহূর্তে তিনি ননদ শ্বেতার জন্মদিন নিয়ে নয়, ব্যস্ত রয়েছেন বাবা কৃষ্ণরাজ রাইয়ের মৃত্যুবার্ষিকী নিয়ে।
 
বাবা কৃষ্ণরাজ রায়কে ২০১৭ সালের ১৮ মার্চ হারান বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রায়। এ প্রসঙ্গে ইনস্টাগ্রামে এক আবেগঘন বার্তাও দিয়েছেন তিনি। লিখেছেন, তোমাকে ভীষণ ভালোবাসি, আমার প্রিয় বাবা- আজজা। সমস্ত আশীর্বাদের জন্য তোমাকে ধন্যবাদ। তোমার মতো কেউ নেই, কখনও হবে না। তোমাকে অনেক মিস করি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit