শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রোমাঞ্চকর ফাইনাল জিতে ইসলামাবাদের তৃতীয় শিরোপা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে মুলতান সুলতানসকে হারাতে শেষ ওভারে ৮ রান প্রয়োজন ছিল ইসলামাবাদ ইউনাইটেডের। বল হাতে মুলতানের মোহাম্মদ আলি, আর ব্যাটিংয়ে ইসলামাদের আগের তিন ম্যাচের জয়ের নায়ক ইমাদ ওয়াসিম। প্রথম চার বলে আসে ৭ রান নিয়ে জয়ের পথ সহজ করে নেয় ইসলামাবাদ।

কিন্তু ফাইনালে রোমাঞ্চ না হলে কী চলে! শিরোপা জিততে শেষ ২ বলে যখন ১ রান চাই ইসলামাবাদের, তখন পঞ্চম বলে সাজঘরে ফিরলেন নাসিম শাহ। শেষ বলে ব্যাটিং এন্ডে আনকোরা হুনাইন শাহ। মোহাম্মদ আলির করা শেষ বলে চার হাঁকিয়ে দলকে শিরোপা এনে দেন এই টেল-এন্ডার ব্যাটার।

সুলতানদের বিপক্ষে ২ উইকেটের এই জয়ে টুর্নামেন্টে সবচেয়ে বেশি তিন শিরোপা বগলদাবা করল ইসলামাবাদ ইউনাইটেড। অন্যদিকে আরও একবার হতাশায় পুড়তে হল মোহাম্মদ রিজওয়ানের দলকে। ২০২১ সালে নিজেদের প্রথম শিরোপা জয়ের পর টানা তিন আসরে ফাইনালে উঠে তিনবারই হারের মুখ দেখল তারা।

করাচিতে ফাইনালে আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুলতান। ১৪ রানেই ২ উইকেট হারানোর পর উসমান খানের দলীয় সর্বোচ্চ ৫৭ এবং শেষদিকে ইফতিখার আহমেদের ৩২ রানের ইনিংসের জবাবে ৯ উইকেটে ১৫৯ রানের লড়াকু সংগ্রহ পায় মুলতান।

সেই লক্ষ্য তাড়ায় শুরুটা ঝোড়ো পেলেও মাঝে এসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ইসলামাবাদ। ওপেনিংয়ে নেমে মার্টিন গাপটিলের পর ৫০ রানের পর আজম খানের ৩০ এবং শেষের এসে আরও একবার ক্যামিও ইনিংসে দলের জয়ের ভূমিকা রাখলেন ইমাদ (১৯*)। এতে ম্যাচসেরা হ্যাটট্রিক করলেন এই অলরাউন্ডার। প্রথম এলিমিনেটর, দ্বিতীয় এলিমিনেটরের পর ফাইনালে ম্যাচসেরার খেতাব ইমাদের দখলেই। এদিকে আসরজুড়ে ব্যাট হাতে ৩০৫ রান ও বোলিংয়ে ১৪ উইকেটের ভরে টুর্নামেন্ট সেরার খেতাব জেতেন শিরোপা জয়ী দলের কাপ্তান শাদাব খান।

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/বিকাল ৫:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit