মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

হামাসের শীর্ষ সামরিক নেতা নিহত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাসের ডেপুটি মিলিটারি কমান্ডার মারওয়ান ইসা মারা গেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা বিয়ষক উপদেষ্টা জ্যাক সুলিভান হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৯ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৮ মার্চ) হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে জ্যাক সুলিভান জানান, হামাস নেতা ইসা এক সপ্তাহ আগে মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের নীচে একটি টানেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। গত ৭ অক্টোবর হামাসের হামলার জেরে এ পর্যন্ত সেখানে হামাসের যত সেনা ও কমান্ডার নিহত হয়েছেন, তাদের মধ্যে পদ-পদবির হিসেবে সর্বজ্যেষ্ঠ কমান্ডার ছিলেন মারওয়ান ইসা। হামাসের সামরিক শাখা, ইজেদিন আল-কাসাম ব্রিগেডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। এছাড়া ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড এর তালিকায়ও তার নাম রয়েছে।

৭ অক্টোবর থেকে হামাসের অনেক ঊর্ধ্বতন নেতাকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। হামাসের রাজনৈতিক নেতা সালেহ আল-আরৌরি বৈরুতের দক্ষিণ উপকণ্ঠ দাহিয়েহতে বিস্ফোরণে মারা গেছেন। এদিকে সোমবারের ব্রিফিংয়ে জ্যাক সুলিভান বলেন, ইসার মতো হামাসের অন্যান্য সামরিক কমান্ডাররাও গাজায় টানেলের নিচে আত্মগোপন করে আছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে তিনি এটাও প্রতিশ্রুতি দিয়েছেন, হামাসের যেসব শীর্ষ নেতারা আত্মগোপনে আছে তাদের অনুসন্ধানে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করবে। একইসাথে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযানে বেসামরিক ফিলিস্তিনিদের হতাহত হওয়ার উচ্চ হারেও উদ্বেগ প্রকাশ করেছেন সুলিভান। সেই সঙ্গে গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্ত শহর রাফায় সামরিক অভিযান চালানো থেকে ইসরায়েলি বাহিনীকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit