শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

কেট মিডলটনের নতুন ছবি ঘিরে রহস্য, কোথায় হারালেন রাজবধূ?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৪২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সবশেষ কেটের একটি ছবি ও ভিডিও প্রকাশ করেছে ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান। এতে যুক্তরাজ্যের উইন্ডসরের একটি কৃষি বাজারে এক দম্পতিকে হাঁটতে দেখা যায়। ট্যাবলয়েডটির দাবি, ওই দম্পতি কেট মিডলটন ও তার স্বামী প্রিন্স উইলিয়াম।

ছবিটি পোস্ট করে দ্য সান লিখেছে, ‘কেট তোমাকে দেখে ‍খুব ভালো লাগছে।’ভিডিওটি ধারণ করেছেন নেলসন সিলভা নামের এক ব্যক্তি। তিনি দ্য সানকে বলেন, ‘তার মনে হয়নি যে তারা (কেট-উইলিয়াম) লুকিয়ে আছেন। কেটকে বেশ উচ্ছল ও নিরুদ্বেগ দেখাচ্ছিল। তাকে খুব স্বাভাবিক ও সন্তুষ্ট লাগছিল।’
 
আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল কেটের একটি ছবি দিয়ে বলেছে, ‘এটি ষড়যন্ত্রকারীদের মুখ বন্ধ করে দেবে। ভক্ত-অনুরাগীদের আশ্বস্ত করবে যে কেট তার পেটের অস্ত্রোপচারের পর সেরে উঠছেন।’কেনসিংটন প্যালেসের কথা অনুযায়ী, জানুয়ারি মাসে কেটের পেটে অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন ধীরে ধীরে প্রাসাদে সেরে উঠছেন।
 
যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ম্যাগাজিন ইউএস উইকলি দাবি করেছে, কেট মিডলটনকে দেখাশোনার জন্য নিয়োজিত কয়েকজন কর্মী বেশ কিছু দিন ধরে তাকে দেখেনি। এমনকি কেনসিংটনের ঘোষণা না দেয়া পর্যন্ত তারা সার্জারির বিষয়েও কিছু জানতেন না।
 
নিউইর্য়ক পোস্ট বলছে, প্রাসাদ থেকে না বলা পর্যন্ত কেটের অস্ত্রোপচার নিয়ে তারা কেউ কিছু জানত না। যারা জানত, তাদের মুখেও কুলুপ আঁটা। কেউ কিছু বলছে না বলেই বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে।

এদিকে, মা দিবসে সন্তানদের সঙ্গে কেট একটি পারিবারিক ছবি শেয়ার করার পর বিতর্কের সূচনা হয়। ওই ছবিতে কারচুপি করা হয়েছে দাবি করে পরে কয়েকটি সংবাদমাধ্যম ছবিটি সরিয়ে নেয়। 

 
সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৪,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit