বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম
আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় মধ্যস্থতা করে পাকিস্তানের লাভ কতটা?

দূষিত বাতাসের দেশের তালিকায় শীর্ষে বাংলাদেশ, দুইয়ে পাকিস্তান, তিনে ভারত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছর (২০২৩) দূষিত বাতাসের শহরের তালিকার শীর্ষে থাকা ১০০ শহরের মধ্যে ৯৯ টির অবস্থানই এশিয়ায়। নতুন এক গবেষণার বরাতে এই খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন

দূষণের তালিকায় শীর্ষে থাকা শত শহরের মধ্যে ৮৩টিই ভারতে। এই শহরগুলো অন্তত ১০ বার বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া বাতাসের মানদণ্ড ছাড়িয়ে গেছে। আইকিউএয়ারের পর্যবেক্ষণে জানা গেছে এই তথ্য।

ওই গবেষণায় দেখা যায়, বিশ্বের মাত্র নয় শতাংশ শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেয়া বিশুদ্ধ বাতাসের মানদণ্ড বজায় রাখতে পেরেছে। 

আইকিউএয়ার গ্লোবালের প্রধান নির্বাহী ফ্রাঙ্ক হ্যামেস বলেছেন, ‌‘আমাদের জীবনের সব ক্ষেত্রেই বায়ু দূষণ ভয়াবহ প্রভাব ফেলছে।’ তার মতে এর ফলে মানুষের গড় আয়ু কমছে তিন থেকে ছয় বছর। তিনি আরো জানিয়েছেন, বায়ু দূষণের কারণে মানুষ যে সব রোগে দীর্ঘদিন ভোগে বিশুদ্ধ বাতাস পেলে তা থেকে নিস্তার পেতো। 

গত বছর বায়ু দূষণের শহরের তালিকার শীর্ষে ছিলো ভারতের বিহারের বেগুসারাই। এরপরেই ছিলো আসামের গুয়াহাটি, পাঞ্জাবের মওলানাপুর।

আর সার্বিকভাবে দেশ হিসেবে বায়ু দূষণের শীর্ষ ছিলো বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া মানদণ্ড বাংলাদেশ ভেঙেছে প্রায় ১৬ বার। এরপরই আছে পাকিস্তান, আর তিনে আছে ভারত। তবে শীর্ষ ১০ দূষিত শহরের তালিকার ৯টিই ভারতে। 

কিউএনবি/অনিমা/১৯ মার্চ ২০২৪/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit