বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দেড় শতাধিক দুস্থ পরিবারের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার দক্ষিন ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে রোববার বেলা ১১টায় হীরাপুর মধ্যপাড়া প্রাইমারী স্কুল মাঠে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে তেল, পেঁয়াজ, চিনি, খেজুর, মুড়ি, ছালা বুট, ডাল, আলু ইত্যাদি।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংঘের সহ—সভাপতি জুয়েল ভূঁইয়া, সানাউল ভুঁইয়া হৃদয়, সাংবাদিক রুবেল আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইব্রাহিম ভূইয়া লিটন, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম আবির, স্বেচ্ছাসেবক প্রধান সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া, সমাজ সেবক অহিদ ভূঁইয়া, স্বেচ্ছাসেবক হারুন মিয়া, শাকিল মিয়া, সদস্য সজীব ভূঁইয়া, কাজী জসিম প্রমুখ।
সংগঠনের সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইব্রাহিম ভূইয়া লিটন বলেন, এলাকার দুস্থ অসহায় মানুষ যেন রমজানে সারাদিন রোজা রেখে ভালোভাবে ইফতার করতে পারেন সেজন্য এ সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। সংগঠনের প্রবাসী সদস্যসহ সকলের জন্য দোয়া চাই।
কিউএনবি/অনিমা/১৭ মার্চ ২০২৪,/বিকাল ৫:৩৭