রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

মেকওভার-লেজার ট্রিটমেন্টে মাহির ফেরার ইঙ্গিত!

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১১৭ Time View

বিনোদন ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় নায়িকা হলেও মাহিয়া মাহিকে নিয়ে বিগত কয়েক বছর যে আলোচনাগুলো হয়েছে সবটাই তার অভিনয়ের বাইরের বিষয় নিয়ে। প্রথম বিয়ে বিচ্ছেদ, এরপর রাজনৈতিক নেতার সঙ্গে গোপন ফোনকল ফাঁস, দ্বিতীয় বিয়ে, নিজেই রাজনীতির মঞ্চে আসা এবং সবশেষ দ্বিতীয় সংসার ভাঙণ- এসব নিয়েই মূলত আলোচনায় ছিলেন মাহি।

বিচ্ছেদের পর মাহি জানিয়েছেন, এখন সন্তান ফারিশই তার পৃথিবী। আর সন্তানের জন্যই আবারও রুপালি পর্দায় ফেরার জোর প্রস্তুতি নিচ্ছেন ঢালিউডের এই নায়িকা।

   
মাহিয়া মাহির নতুন লুক /  ছবি : ফেসবুক


মাহি যে জোরকদমে প্রস্তুত হচ্ছেন, সেটি তার সামাজিক যোগাযোগমাধ্যম দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে। আপাতত বিভিন্ন পোশাক, মেকওভার, লেজার ট্রিটমেন্ট কোম্পানির সঙ্গে কাজ করতে দেখা গেছে মাহিকে, করছেন ফটোশুট। প্রতিদিনিই নতুন নতুন লুক নিয়ে হাজির হচ্ছেন তিনি, সেসব ছবি পোস্ট করছেন ফেসবুকে। সম্প্রতি ভালুকায় একটি স্টেজ শোতেও দেখা গেছে নায়িকাকে। পাশাপাশি কাজের মূল ক্ষেত্র সিনেমার জন্যও নিজেকে ফিট করার মিশনে নেমেছেন তিনি।

মাহিয়া মাহির নতুন লুক /  ছবি : ফেসবুক


অর্থাৎ, নতুন রূপেই ভক্তদের সামনে আবার হাজির হচ্ছেন মাহিয়া মাহি। শোবিজ অঙ্গনের অনুষ্ঠানগুলোতেও তাকে দেখা যাচ্ছে নিয়মিত। রাজনীতিতেও নিজের অবস্থান ধরে রাখতে চান নায়িকা। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ঘোষণা দেননি মাহিয়া মাহি।

মাহিয়া মাহির নতুন লুক /  ছবি : ফেসবুক


এদিকে, দীর্ঘদিন পর মাহিকে স্টেজ পারফর্ম করতে দেখা গেছে। মঞ্চে পারফর্ম করার আগে উপস্থিত সবাইকে মাহি প্রশ্ন করেন, আপনারা সবাই কি আমাকে চেনেন? কি নাম আমার? কেউ কেউ মাহিয়া মাহি বলে চিৎকার করেন আবার কেউ বা ট্রাক ট্রাক বলে চিৎকার করতে থাকেন। এরপর মাহিয়া মাহি বলেন, ‘ট্রাকের নির্বাচন করতে করতে নিজের নামই ভুলে গেছি। এখন আমার নামও ট্রাক হয়ে গেছে। আজকে এখানে এসেছি শুধুমাত্র ট্রাক মার্কার জন্য।’

মাহিয়া মাহি /  ছবি : ফেসবুক


উল্লেখ্য, গেল দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক মার্কায় নির্বাচনে দাঁড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তবে বিপুল ভোটে পরাজিত হন তিনি।

মাহিয়া মাহির আগের লুক


প্রায় এক যুগ আগে ‘ভালবাসার রং’ সিনেমার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঢাকাই সিনেমায় পা রাখেন অভিনেত্রী। এরপর ‘অন্যরকম ভালোবাসা’, ‘পোড়ামন’, ‘ভালোবাসা আজকাল’, ‘অগ্নি’সহ বহু ব্যবসাসফল সিনেমা উপহার দেন মাহি। পাশাপাশি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিতেও দেখা গেছে জনপ্রিয় এই নায়িকাকে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মার্চ ২০২৪,/বিকাল ৫:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit