বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত : রিপোর্ট সবচেয়ে উন্নত অস্ত্র এখনো হাতেই আছে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক ইরানকে কড়া বার্তা, হামলার জবাব দিতে প্রস্তুত সৌদি আরব চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই ইরানের সঙ্গে যুদ্ধে কতজন হাসপাতালে, মুখ খুলল ইসরাইল নওগাঁর পত্নীতলায় সম্প্রীতির ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী পাপ মুক্ত জীবনের প্রশিক্ষণের মাস হচ্ছে রমজান- মিয়া গোলাম পরওয়ার

জয়পুরহাটে স্বামী হত্যায় স্ত্রীর পরকিয়া প্রেমিকের ফাঁসি

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৭৭ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাটে পরকিয়া প্রেমের জেড়ে স্বামীকে হত্যা মামলায় স্ত্রীসহ দুইজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দূর্গাপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে জোৎনা বেগম ও দাশরা খানপাড়ার বুলু মিয়ার ছেলে শাহিন মিয়া বাবু।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইসমাইলপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে জামিরুল ইসলাম জোৎনা বেগমকে বিয়ের পর ক্ষেতলাল উপজেলার মহব্বতপুর দূর্গাপুর গ্রামে ঘর জামাই থাকতেন। এদিকে তার স্ত্রী পার্শ্ববর্তী শাহিন মিয়া বাবুর সাথে পরকিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ হয়।

এর জেড়েই ২০১৫ সালের ৯ নভেম্বর বিকেলে আসামীরা তাকে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের চাচা ছানাউল ইসলাম বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন। এ রায়ের বিষটি সরকার পক্ষের আইনজীবী এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল (পিপি) নিশ্চিত করেছেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit