শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

নেত্রকোনার কৃষক আবু চান হত্যা মামলায় একজন গ্রেপ্তার

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৭০ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামের কৃষক আবু চান হত্যা মামলায় সাখাওয়াত হোসেনকে (৩৮) মামলা দায়েরের প্রায় তিন বছর পর গ্রেপ্তার করেছে নেত্রকোনা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাখাওয়াত নেত্রকোনার মদনের গোবিন্দশ্রী গ্রামের মোঃ রহিছ উদ্দিনের ছেলে। রোববার বিকেলে নেত্রকোনা গোয়েন্দা পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। সাতদিনের রিমান্ড চেয়ে সোমবার পুলিশ তাকে আদালতে পাঠায়।

জানা গেছে, নেত্রকোনার গোবিন্দশ্রী গ্রামের কৃষক আবু চানের সাথে দীর্ঘদিন একই গ্রামের মোঃ রহিছ উদ্দিনের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২০২১ সালের ১৪ মে দুই পক্ষের লোকজনের মধ্যে ঝগড়া ও মারামারি হয়। পরে একই মাসের ১৮ মে জমি সংক্রান্ত কাগজ নিয়ে আবু চান খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে যাচ্ছিলেন। যাবার পথে মেন্দিপুর (বাবনীকোনা) বাওয়াচ হাওরে কৃষক আবু চানকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ওইদিন বিকেলে নিহত কৃষকের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহতের ছেলে মোঃ আবুল হোসেন বাদী হয়ে একই গ্রামের মোঃ রহিছ উদ্দিন, মোঃ ছোট্টন মিয়া, মনোয়ার হোসেন, বাশার, খায়রুল, মোঃ সানোয়ার হোসেন, লিংকন, হালিম, মোঃ সিদ্দিক মিয়া, বাচ্চু মিয়ার নাম উল্লেখ ও অজ্ঞাত ৭-৮জনকে আসামি করে ওই বছরের ২০ মে খালিয়াজুরী থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় রোববার বিকেলে ডিবি পুলিশ সাখাওয়াত হোসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায়।

নেত্রকোনা ডিবি পুলিশের এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, চান মিয়া হত্যা মামলার রহস্য উদঘাটনের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে সাখাওয়াত হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit