শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
বাবার পর এবার মা ও তিন বোন, একা হয়ে গেলেন সিফাত এক রাতেই ইউক্রেনের ৬৬০টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই

পুতিনের নির্বাচন দেখতে বুধবার উড়াল দেবেন সিইসি

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : ফেডারেল রাশিয়ার রাষ্ট্রপতি নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশটিতে সফরে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ইসির উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে বিষয়টি জানা গেছে।

এতে বলা হয়েছে, সিইসির সফর সঙ্গী হবেন তার একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিন। আগামী ১৩ মার্চ তাদের রাশিয়ায় যাওয়ার কথা রয়েছে, ফিরবেন ১৯ মার্চ। সফরকালে ১৫ থেকে ১৬ মার্চ ‘নির্বাচনী সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক মান’ শীর্ষক এক সম্মেলনে তারা অংশ নেবেন। আর ১৭ মার্চ নির্বাচন পর্যবেক্ষণ করবেন।

সফরের সময় তাদের থাকা খাওয়ার ব্যয় বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। আর বাংলাদেশ নির্বাচন কমিশন বিমান ভাড়া এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে। বুধবার সকাল ৯টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথমে দুবাই, পরে সেখান থেকে এমিরেটসের আরেকটি ফ্লাইটে রাশিয়া যাবেন তারা।

এরপর ১৮ মার্চ একই এয়ারলাইন্সের একইপথে রওনা হয়ে ১৯ মার্চ তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। নির্বাচন কমিশন এর আগেও রাশিয়ার নির্বাচন পর্যবেক্ষণ করেছে।  

 

 

কিউএনবি/আয়শা/১১ মার্চ ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit