বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত ২; একে-৪৭-সহ আটক ১। ছয় মাসের মধ্যে মাদকের বিরুদ্ধে কার্যকর অগ্রগতি দেখা যাবে- সালাউদ্দিন বাবু মধ্যপ্রাচ্যের সব সংকটের জন্য ইসরাইল দায়ী: গালিবাফ শাহবাগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ‘সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে’ পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভা শেষে যা জানা গেল নওগাঁয় মিথ্যা মামলা দায়ের করে বাদী কারাগারে  দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ দেশের রিজার্ভে সুখবর, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া

গাজায় ইসরায়েলি মন্ত্রী স্মোটরিচের ভাই নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের একজন ব্রিগেড কমান্ডার ও উগ্র ইসরায়েলি মন্ত্রী স্মোটরিচের চাচাতো ভাই নিহত হয়েছেন।

এই নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট ২৪৮ দখলদার সেনা নিহত হল। যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি হামাসের।

ইসরায়েলি সেনাবাহিনী শনিবার রাতে এক ঘোষণায় বলেছে, দক্ষিণ গাজায় শুক্রবার এক সংঘর্ষে মেজর অ্যামিশার বেন ডেভিড নিহত হয়েছেন। ৪৩ বছর বয়সি এই দখলদার সেনা কর্মকর্তা ইসরায়েলের ‘ওজ’ কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন। একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছে এবং তাকে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার উগ্র অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচ নিজের এক্স পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, নিহত মেজর অ্যামিশার তার আপন চাচাতো ভাই। তিনি গত গ্রীষ্মে নিহত সেনার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, অ্যামিশারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

নিহত ইসরায়েলি সেনা কমান্ডার জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি ‘এলি’র অধিবাসী ছিলেন। শনিবার তার নিহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এলি’র মেয়র অ্যারিয়েল এলমালিয়াচ। তিনি লিখেছেন, অ্যামিশারের নিহত হওয়ার খবর ছিল তার বুকে ছুরি বসিয়ে দেওয়ার মতো আঘাত। অ্যামিশারের সঙ্গে তিনি একটি সামরিক একাডেমিকে অংশ নিয়েছিলেন।

গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে এর আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক জ্ঞাতি ভাই নিহত হন। এরপর নিহত হন ইসরায়েলের এক সাবেক সেনাপ্রধানের ছেলে। সবশেষ অর্থমন্ত্রীর চাচাতো ভাইয়ের নিহত হওয়ার খবর প্রকাশিত হল। সূত্র: টাইমস অব ইসরায়েল

 

 

কিউএনবি/আয়শা/১০ মার্চ ২০২৪,/বিকাল ৫:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit