মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ করতে চায় চীন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও ঘনিষ্ঠ করতে চায় চীন। বেইজিংয়ে পার্লামেন্টের বার্ষিক বৈঠকের ফাঁকে একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৃহস্পতিবার (৭ মার্চ) তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। খবর রয়টার্সের।

ওয়াং বলেন, নতুন সহযোগিতা বৃদ্ধি করতে এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আরও সুসংহত করার লক্ষ্যে রাশিয়ার সঙ্গে কাজ করতে ইচ্ছুক চীন।

তিনি বলেন, চীন সম্পর্কে আমেরিকা ভুল ধারণা অব্যাহত রয়েছে এবং দেশটি এখনও তার প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘নো লিমিট’ অংশীদারিত্ব ঘোষণা করেছিল চীন এবং রাশিয়া। তখন ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর কয়েক দিন আগে বেইজিং সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পুতিনের বেইজিং সফরের পরই ‘নো লিমিট’ ঘোষণা করে দেশ দুটি। এর কয়েকদিনই পরই ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযান শুরু হয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সবচেয়ে ভয়ংকর স্থল যুদ্ধের সূত্রপাত করে।

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৪/দুপুর ২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit