শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বিশ্বকাপে ব্যর্থতার তদন্ত রিপোর্ট প্রকাশের পক্ষে সুজন

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের তিন মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বিসিবির তদন্ত কমিটির রিপোর্টে কী আছে তা প্রকাশ করা  হয়নি। নেওয়া হয়নি কোনো ব্যবস্থাও। তবে কয়েকটি গণমাধ্যম বেশ কিছু স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছে। তাদের দাবি, তদন্ত কমিটির রিপোর্টে আছে এই বিষয়গুলোই। বিশ্বকাপে ব্যর্থতার পেছনে বিসিবির দুজন পরিচালকের দায় আছে বলে খবরে দাবি করা হয়। সেই সঙ্গে দাবি করা হয়, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে চাননি তামিম ইকবাল বিশ্বকাপের দলে থাকুক। এ কারণেই বিশ্বকাপ দল ঘোষণার আগে বিতর্কের জন্ম এবং সে কারণেই নাম প্রত্যাহার করে নেন তামিম ইকবাল।

তদন্ত কমিটির রিপোর্ট গণমাধ্যম কীভাবে পেল এমন প্রশ্ন তুলেছেন বিসিবির পরিচালক, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বকাপে টিম ডিরেক্টরের ভূমিকা পালন করা খালেদ মাহমুদ সুজন। বুধবার (৬ মার্চ) তিনি গণমাধ্যমকে বলেন, ‘তদন্ত রিপোর্ট তো বিসিবি প্রকাশ করেনি। কোত্থেকে গণমাধ্যমে খবর এসেছে? বিসিবি নিশ্চয়ই নিবে (প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ)। আমি জানি না তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে কি না। যারা তদন্ত করেছেন তারা তো প্রেসিডেন্ট স্যারকে রিপোর্ট দিয়েছেন। উনি যদি মনে করেন প্রকাশ করা উচিৎ তারপর বোঝা যাবে কী সত্যি কী মিথ্যা।’

খালেদ মাহমুদ সুজন। ছবি: ফাইল ছবি

বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে যে তদন্ত হয়েছে তার রিপোর্ট জনসম্মুখে আনার পক্ষে সুজন। তবে যদি বিসিবি নিজেই বসে সব সমস্যার সমাধান করে ফেলতে পারে, তাহলে সেই রিপোর্ট প্রকাশ না করা হলেও সমস্যা দেখেন না তিনি। এ বিষয়ে সুজন বলেন, ‘তবে আমার মনে হয় রিপোর্ট যেটাই এসেছে জনসম্মুখে প্রকাশ করা উচিৎ। প্রকাশ করলে ভালো। যদি আমাদের কোনো সমস্যা থাকে সমাধান হবে।

যদি বোর্ড মনে করে প্রকাশ করা যাবে না, আমরা নিজেরাই সমাধান করব বোর্ড থেকে। সেটাই হতে পারে। এটা বিসিবির ব্যাপার, প্রেসিডেন্ট স্যারের ব্যাপার। কারও কারণে ম্যাচ হেরে যায়, এটা আমি বিশ্বাস করি না। ক্রিকেট টিম গেম। একজনের জন্য কিছু হয় বিশ্বাস করি না। পরিকল্পনায় ভুল থাকতে পারে। এটা ভিন্ন ইস্যু।’

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit