শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

রমজানে পাঞ্জাবে ঘরে ঘরে খাবার পৌঁছে দেবেন মরিয়ম

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন রমজান মাসকে ঘিরে প্রদেশের জন্য ৬ মিলিয়ন ‘নিঘেবান’ ত্রাণ প্যাকেজ ঘোষণা করেছেন পাঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী নওয়াজ শরীফ কন্যা মরিয়ম নওয়াজ।  এই প্যাকেজের আওতায় প্রায় সাড়ে তিন কোটি মানুষের দোরগোরায় পৌছে দেওয়া হবে আটা, ঘি, চিনিসহ অন্যান্য খাদ্য সামগ্রী। খবর ডন। 

মরিয়ম নওয়াজ বলেন, প্রতিটি প্যাকেজের নিজস্ব কিউআর কোড রয়েছে। যার মাধ্যমে এটি ট্র্যাক করা যায়। 
সবচেয়ে বড় রমজানের ত্রাণ প্যাকেজ স্বচ্ছভাবে বিতরণ নিশ্চিত করতে একটি ‘ফুল-প্রুফ সিস্টেম’ তৈরি করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও নিশ্চিত করেছে। যারা ত্রাণ সহায়তা প্যাকেজটি গ্রহণ করবেন তারা হেল্পলাইনের মাধ্যমে অভিযোগ নথিভুক্ত করতে পারবেন।

পাকিস্তানের ন্যাশনাল ডাটাবেস অ্যান্ড রেজিস্ট্রেশন অথরিটি (এনএডিআরএ) এবং বেনজির ইনকাম সাপোর্ট প্রোগ্রাম (বিআইএসপি) এই ত্রাণ প্যাকেজ বিতরণের জন্য ব্যবহার করা হচ্ছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে  রমজানের ত্রাণ প্যাকেজ বিতরণ আনুষ্ঠানিকভাবে শুরু হবে রমজানের দ্বিতীয় দিন থেকে।  আর এর বিতরণ শেষ হবে রমজান মাসের ১০ তারিখ। মরিয়ম নওয়াজ এই প্যাকেজে যেসব সামগ্রী থাকবে তার গুণগত মান নিশ্চিত করারও নির্দেশ দিয়েছেন। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit