শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

এমবাপ্পে যেন ফুটবল মাঠের উসাইন বোল্ট!

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : কিলিয়ান এমবাপ্পের সঙ্গে উসাইন বোল্টের তুলনা টানতে চাওয়াটাই বোকামি। একজন স্প্রিন্টের ইতিহাসের সেরাদের একজন। অপরজন এই প্রজন্মের ফুটবলারদের সেরা হওয়ার পথে। তবে কখনও কখনও দুই জগতের মানুষের মধ্যে তুলনা টানতে হয় বাধ্য হয়ে। যেমন এমবাপ্পে বাধ্য করছেন বোল্টকে স্মরণ করতে। না, বোল্টের ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি হুট করে। আবার এমবাপ্পেও ফুটবল ছেড়ে স্প্রিন্টে নাম লেখাননি।


যদিও এখন চাইলেই এমবাপ্পে স্প্রিন্টে না লেখাতে পারেন। বিশ্বসেরা ফুটবলার হতে মরিয়া এমবাপ্পে কেমন দৌড়াতে পারেন তা সবারই জানা। ২০২৮ ও ২০২২ এর বিশ্বকাপে আর্জেন্টিনার রক্ষণভাগ সাক্ষী হয়েছে এমবাপ্পের গতির সঙ্গে। বল পায়ে গতি তুলতে এমবাপ্পের জুড়ি মেলা ভার।  এমবাপ্পের গতির খেলা দেখা গেল আরও একবার। এবার চ্যাম্পিয়ন্স লিগে দৌড়ে সবাইকে টেক্কা দিয়েছেন এই ফরাসি তারকা। আর সে কারণেই বোল্টের নাম স্মরণ করা।

ঘটনাটা গত রাতের। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হয়েছিল পিএসজি। প্রথম লেগে ২-০ গোলে জয় পাওয়ায় এই লেগে অনেকটা নির্ভার হয়েই লা লিগার দলটির বিপক্ষে নেমেছিল লিগ ওয়ানের চ্যাম্পিয়নরা। তবে এমবাপ্পের জোড়া গোলে এই লেগে সোসিয়েদাদের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে পিএসজি।

শুধু জোড়া গোল করে ম্যাচের নায়কই বনে যাননি এমবাপ্পে। গতিময় দৌড়ে তাক লাগিয়ে দিয়েছেন রীতিমতো। এই ম্যাচের এক পর্যায়ে এমবাপ্পে মাত্র ১০.৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়েছেন। যা উসাইন বোল্টের ১০০ মিটারের বিশ্বরেকর্ডের চেয়ে মাত্র এক সেকেন্ডের কিছু বেশি। এমবাপ্পে ফুটবলার হয়েও স্প্রিন্টারদের মতো গতি তোলায় অবাক হয়েছেন অনেকেই।


সোসিয়েদাদের বিপক্ষে জোড়া গোলের দিন দারুণ এক মাইলফলকও ছুঁয়েছেন এমবাপ্পে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে চলতি মৌসুমে ৪০ গোলে সম্পৃক্ত থাকলেন তিনি। চলতি মৌসুমে ৩৩টি গোল এবং ৭টি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে।

পিএসজিতে এটিই তার শেষ মৌসুম। এই মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে নতুন করে আর চুক্তি করবেন না বলে জানিয়েছেন এমবাপ্পে। জোর গুঞ্জন আগামী গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদে নাম লেখাতে যাচ্ছেন ২৫ বছর বয়সী এমবাপ্পে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ মার্চ ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit