শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
‘জেলে ঢোকান বা গুলি করুন, আমরা পিছু হটবো না’ কলকাতার মুসলিম কলোনিতে পানি নেই কয়েক মাস: হস্তক্ষেপ চেয়ে জাতিসংঘে চিঠি দিলেন তৃণমূলের এমপি ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঠেকাতে দিল্লিতে নজিরবিহীন কড়াকড়ি, বন্ধ মেট্রোর ৪৫ স্টেশন ৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ৬ প্রদেশে বিদ্যুৎ বন্ধ নাভি পিল্লেকে নোবেল শান্তি পুরস্কার মানবাধিকারের গুরুত্বের স্বীকৃতি: জাতিসংঘ ২৪ ঘণ্টায় ১৪০০ হুথি যোদ্ধাকে ‘নিষ্ক্রিয়’ করার দাবি ইয়েমেন সরকারের রাশিয়ার সঙ্গে ডিজেল চুক্তি যুক্তরাষ্ট্রের ‘স্পষ্ট দুর্বলতা’ : জেলেনস্কি নিষেধাজ্ঞার মধ্যেই রাশিয়া থেকে ৩ লাখ টন ডিজেল আমদানির ঘোষণা ট্রাম্পের দাম বেড়ে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের

ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে মাদকসহ আটক ১॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১২৩ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : র‌্যাপিড একশন ব্যাটালিয়ন (র‌্যাব)বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রেখে যাচ্ছে। এরই ধারাবিকতায় গতকাল মঙ্গলবার মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া গ্রামের মৃত বুদু মন্ডলের পুত্র ওবায়দুল ইসলামের আধা পাকা বাড়ী থেকে ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল, ফেন্সিগ্রীপ, এমকেডিল, ফেয়ারডিল সহ মোট ৩৬৪ বোতল মাদক জব্দ করে এবং ওবায়দুল ইসলামকে গ্রেফতার করে।

দিনাজপুর র‌্যাব-১৩ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল ফুলবাড়ীতে অভিযান চালিয়ে ৩৬৪ বোতল সহ ওবায়দুল ইসলামকে গ্রেপ্তার করে। ওবাইদুল ইসলাম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে সে স্বীকারোক্তি দিয়েছে সে দেশের সীমান্ত এলাকা হতে সিন্ডিকেটের মাধ্যমে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছে।

র‌্যাব বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে থানায় হস্তান্তর করেছে। ফুলবাড়ী থানার পুলিশ মাদক ব্যবসায়ী ওবাইদুল ইসলামকে গতকাল মঙ্গবার জেল হাজতে প্রেরণ করেন।

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৪,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit